ফের র্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতারই এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। যাদবপুরের ছায়া এবার কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। এই কলেজের কম্পিউটার বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, ওই পড়ুয়া কলকাতার গাঙ্গুলিবাগানের রামগড় এলাকার বাসিন্দা। পড়ুয়ার বাবা জানান, অনেকদিন ধরেই সিনিয়রদের হাতে শারীরিক হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁর ছেলেকে। শুধুমাত্র মারধরই নয়, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। বহুবার রক্তাক্ত কাণ্ডও ঘটেছে। এই ঘটনায় আনন্দপুর থানায় লিখিত অভিযোগ জানানি হয়েছে হেনস্থার শিকার হওয়া পড়ুয়ার তরফে। কলেজ কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে।
ঠিক কী অভিযোগ উঠেছে?
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই কলেজের বিবিএ বিভাগের দুই ছাত্র উত্যক্ত করছিল এই অভিযোগকারী পড়ুয়াকে। তাদের কথা না শুনলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পড়ুয়া জানান, গত ১১ অক্টোবর তাঁকে কলেজের গেটের সামনে তাঁকে উত্যক্ত করা হয় আর নানান কুইঙ্গিতও করা হয়। অভিযুক্ত সেই কথা না শুনলে তাঁকে মারধর করা হয়, এমনকি পায়ের নখ উপড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
ছাত্রের বাবাব জানিয়েছেন, ৩১ অক্টোবর ফের তাঁর ছেলেকে হেনস্থা করে সিনিয়ররা। মেরে তাঁর দাঁত ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পড়ুয়ার পরিবার।
পুলিশি অভিযোগে হেনস্থার শিকার হওয়া পড়ুয়া লিখেছেন, “ওইদিন গেটের সামনে আমাকে গালাগাল করা হয়। জুনিয়র স্টুডেন্ট হওয়ার জন্য আমাকে দেখে নেবে বলে। আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ারও হুমকি দেয়। ওই ঘটনার কথা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। এরা বারবার আমাকে প্রাণহানির হুমকি দিয়ে গিয়েছে। বলে গিয়েছে আমরা কারা জানিস না। অনুগ্রহ করে আমার জীবন বাঁচান”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!