শহরে টাকার ছড়াছড়ি! বছর শেষেও বেশ তৎপর কেন্দ্রীয় এজেন্সি, ফের কলকাতা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

বছর শেষেও কিন্তু বেশ তৎপর কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা থেকে ফের উদ্ধার কোটি কোটি টাকা। বিহারে অনলাইন জালিয়াতি মামলায় ইডি তল্লাশি চালায়। সেই তল্লাশিতেই কলকাতা থেকে উদ্ধার হল বিপুল টাকা।

কোথায় মিলল এত টাকা?  

এবার টাকা উদ্ধারের ঘটনাস্থল কেষ্টপুরের রবীন্দ্রপল্লির তালবাগান। জানা গিয়েছে, সেখানকার এএফ ১৮৯/১ নম্বর বাড়িতে গতকাল, বুধবার সন্ধ্যায় হানা দেয় ইডি। সেখানে রবিনস নামের এক ব্যক্তি ভাড়া থাকেন। তাঁর বাড়িতেই তল্লাশি চালায় এদিন ইডি আধিকারিকরা।

ইডি সূত্রের খবর, বিহারের একটি মামলায় রবিনস যাদব নামে ওই ব্যক্তির নামে অভিযোগ ছিল। এরপর থেকেই রবিনস নামের ওই ব্যক্তির খোঁজে গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তল্লাশির সময় রবিনস ওই বাড়িতে ছিলেন না।

বাড়িওয়ালা জানান, বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই রবিনস। তিনি ওই বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়ায় থাকতেন। এর চেয়ে বেশি কিছু কিছু বলতে চাননি বাড়ির মালিক। ইডি সূত্রে সূত্রে, তল্লাশি চালানোর পর ওই বাড়ি থেকে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে।

সূত্রের খবর, পাটনার একটি সাইবার প্রতারণার মামলায় এই তল্লাশি চালায় ইডি। গত সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়ে ইডির আধিকারিকরা নগদ টাকা উদ্ধার করেছিলেন। জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে নগদ ১৪ লক্ষ টাকা এবং ১ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের হিরে ও সোনার গয়না উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই নানান জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। দুই ব্যবসায়ী ও এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।  

RELATED Articles