বড়দিনে নিজের গড়া রেকর্ডই ভেঙে দিলেন তরুণী। বড়দিনে নিজেকে এক বিশেষ উপহার দিলেন তিনি। ঠোঁটে একের পর এক অস্ত্রোপচার করে ‘পাউটি’ ঠোঁট করে বিশ্বখ্যাত হয়েছিলেন আন্দ্রিয়া ইভানোভা। এবার বড়দিনে আরও এক চমক দিলেন সেই তরুণী। আর এর জন্য খরচও করলেন ঢের।
সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে, মানুষের মুখের সবথেকে গুরুত্বপূর্ণ হল চোখ ও ঠোঁট। এতেই মুগ্ধ হন উল্টোদিকের মানুষ। সেই ঠোঁটকেই অদ্ভুত এক রূপ দিয়েছেন আন্দ্রিয়া। গত কয়েক বছর ধরে ঠোঁটে অস্ত্রপচার করে ঠোঁট পুরু করে বিশ্বের বৃহত্তম ঠোঁটের অধিকারিণী হয়েছেন তিনি। এবার আবারও সেই কাজই করলেন তিনি।
জানা গিয়েছে, ফের ঠোঁটের অস্ত্রোপচার করিয়েছেন আন্দ্রিয়া। এবার কুড়ি হাজার পাউন্ড খরচ করে আরও বড় পাউটি ঠোঁট পেয়েছেন তিনি। তিনি নাকি সেই ঠোঁটের চু’মু নিলামে তুলবেন। সেই পুরু ঠোঁটের চু’মু বিক্রি করেই বড়োলোক হওয়ার স্বপ্ন দেখছেন আন্দ্রিয়া।
সূত্রের খবর, বড় ঠোঁটের পর এবার নতুন বছরে আরও এক অস্ত্রোপচার করবেন এই তরুণী। এবার তিনি নতুন গাল পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বৃহত্তম গাল পাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ওই তরুণী।
জানা যাচ্ছে, এর আগেও তিনি গালে অস্ত্রোপচার করিয়েছেন। তবে এবারে আরও বড় গাল পেতে চান আন্দ্রিয়া। সৌন্দর্য নিয়েই যখন প্রশ্ন, এমন চেহারা কী সত্যিই মানুষ পছন্দ করেন? আন্দ্রিয়ার কথায়, তিনি এই বিষয়টিকে পছন্দ করেন। সেটাই শেষ কথা।
তিনি এও জানান যে তিনি খুব শীঘ্রই দোকা হতে চান নিশ্চিত। আর আন্দ্রিয়ার শর্ত হল তাঁর প্রেমিকের তাঁর চেহারা নিয়ে আপত্তি থাকলে চলবে না। আন্দ্রিয়া বলেন, “যদি এমন কারও সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় যে আমাকে নিয়ে প্রকাশ্যে হাঁটতে অস্বস্তি বোধ করবে, তাহলে আমি সেই সম্পর্ক ভেঙে দিতে দু’বার ভাবব না”।





