শালপাতার উপর ভরসা রেখেই চলছে জনজীবন, শহুরে সভ্যতা বোঝেনা এই আদিবাসী সম্প্রদায়, কিন্তু গরীব মানুষগুলোর দাম কী দিল শহরবাসী?

Sal Leaves: কোনও পেশাই ছোট নয়। তবে বাধ্য হয়ে বনজ সম্পদের ওপর নির্ভর করে বেঁচে রয়েছেন তারা। কাজ শালপাতা (Sal Leaves) কুড়িয়ে এনে তা বেঁধে থালা বানানো। বেশ কয়েক বছর ধরে থার্মোকল থালার রমরমা বেড়েছিল শহরের বাজার দোকানগুলিতে। তবে এখন সকলেই শরীরের প্রতি সচেতন। প্রত্যেকে সচেতন হয়েছেন, বুঝতে শিখেছেন থার্মোকলের প্লেটে খাওয়া মোটেই ভালো নয়। তাই পুরনো চাল ভাতে বাড়ার মতো ফিরে এসেছে শালপাতার (Sal Leaves) থালা। এখন বহু বড় বড় রেস্তোরাঁতেও শালপাতার থালায় খেতে দেওয়া হয়। তবে জানেন কি এই শালপাতার (Sal Leaves) থালা বিক্রি করে জীবন নির্বাহ করছেন একদল আদিবাসী সম্প্রদায়।

গ্রামীণ অর্থনীতির জড়তা কাটাতে এবার সরকার নানান প্রচেষ্টা নিতে শুরু করছে। তবে সরকারের প্রচেষ্টা বিফলে যাচ্ছে। কারণ সরকার নানান প্রচেষ্টা নিলেও সেটা বিশেষ একটা কাজ করছে না বাঁকুড়ার প্রত্যন্ত আদিবাসী এলাকায়। ২০২৪ সালে এখানকার মানুষজন জঙ্গল থেকে পাতা কুড়িয়ে নিয়ে এসে জীবন যাপন করছেন। বাঁকুড়ার শুশুনিয়ার শিউলিবোনা গ্রাম। এখানকার আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বোনদের সম্পদের ওপরই ভরসা করে নিজেদের জীবন যাপন করছেন। তারা বনজ সম্পদের ওপর নির্ভর করে রয়েছেন বেঁচে থাকার জন্য। শুকনো কাঠ সংগ্রহের পাশাপাশি জঙ্গলের কাঁচা শালপাতা (Sal Leaves) তুলে এটা সেলাই করে বাজারে বিক্রি করায় তাদের মূল পেশা।

এই আদিবাসীদের এত কষ্টের মধ্যেও একটি সুখবর রয়েছে। আগের থেকে আবার চাহিদা বাড়তে শুরু করেছে শালপাতার (Sal Leaves) থালার। ফলে আবারও এই পেশা কাজ বাড়তে শুরু করেছে। লকডাউনের সময় শাল পাতা একেবারেই বিক্রি হচ্ছিল না। তাতে চরম সংকটে পড়েছিল এই আদিবাসী মানুষজনেরা যারা বড়দের সম্পদের ওপর ভর করেই তাদের জীবন ধারণ করেন। তবে থার্মোকলের থালার চাহিদা কমায় শালপাতার (Sal Leaves) থালার বিক্রি আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

এই আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা বিকল্প জীবিকার অভাবেই জঙ্গলের ওপরই নির্ভরশীল হয়ে রয়েছে। তারা জঙ্গল থেকে শালপাতার (Sal Leaves) সংগ্রহ করাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। বলা ভালো তারা বাধ্য হয়েছেন এই পেশা বেছে নিতে। শালপাতা (Sal Leaves) কুড়িয়ে পাতা বেঁধে থালা তৈরি করে বাজারে বিক্রি করে তারা কোনরকমে টিকে রয়েছেন।

কাঁচা শাল পাতা ব্যবহার করে থালা বানানো ছাড়াও শালপাতার (Sal Leaves) অন্যান্য নানান ব্যবহার রয়েছে। ‌পাতা ঝরার মরশুমে শালপাতা (Sal Leaves) সংগ্রহ করে রেখে দেন আদিবাসীরা বর্ষার সময় জ্বালানি হিসেবেও কাজে লাগে তাদের। আবার অনেকেই এই পাতার সংগ্রহ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে বাজারে বিক্রি করেন। তাতে বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি হয় এই পাতা।

RELATED Articles