‘বন্ধ হয়নি কলকাতার ব্রিটানিয়া কোম্পানি, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে…’, জানালেন অমিত মিত্র

Fake News about closing of Britannia Company is being spread: কলকাতার তারাতলার ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। গতকাল থেকে এই খবর ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো, বন্ধ হয়নি কলকাতার ব্রিটানিয়া কোম্পানি (Fake News about closing of Britannia Company is being spread), এমনটাই দাবী করলেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।

পশ্চিমবঙ্গ তথা দেশের অন্যতম বড় খাবার প্রস্তুতকারক সংস্থা হল এই ব্রিটানিয়া। কলকাতার বুকে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে এই ব্রিটানিয়ার কারখানা চলছে। ২০১৮ সালে এই কারখানা জমি লিজ ৩০ পর্যন্ত রিনিউ করেছিল। এরই মধ্যে গতকাল, সোমবার কর্মীদের একাংশ দাবী করেন, তারাতলার ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। এই কারখানায় ছিলেন ১২২ জন স্থায়ী কর্মী আর ২৫০ জন অস্থায়ী কর্মী। সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তুমুল চর্চা শুরু হয় (Fake News about closing of Britannia Company is being spread)

এবার এই নিয়ে মুখ খুললেন অমিত মিত্র। তাঁর কথায়, “২ ঘণ্টা আগে ব্রিটানিয়া কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিদেশ থেকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, ব্রিটানিয়া কোম্পানি রাজ্যের প্রতি দায়বদ্ধ। কারখানা বন্ধের কোনও প্রশ্নই নেই। বরং ওরা রাজ্যে কোম্পানিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা দেখা হবে। রাজ্যের সঙ্গে বৈঠকে বসা হবে বলেও জানিয়েছেন” (Fake News about closing of Britannia Company is being spread)

অমিত মিত্র আরও বলেন, এমডি জানিয়েছেন যে ব্রিটানিয়ার যে রেজিস্টার অফিস কলকাতায় রয়েছে, তা কলকাতাতেই থাকবে। সংস্থার শেয়ার হোল্ডারদের মিটিং যা এতদিন কলকাতায় হয়েছে এসেছে, সেসবও কলকাতাতেই হবে (Fake News about closing of Britannia Company is being spread)। এমডি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। অমিত মিত্র জানান, এমডি তাঁকে আশ্বাস দিয়েছেন, তিনি বিদেশ থেকে ফিরলে গোটা টিম নিয়ে দেখা করবেন তিনি।

অমিত মিত্র বলেন, “শোনা যাচ্ছে, ব্রিটানিয়া নাকি পালিয়ে গেল, এটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত (Fake News about closing of Britannia Company is being spread)। মঙ্গলবারও তারাতলায় কোম্পানির কারাখানায় ১২০০ কোটি টাকার বিস্কুট তৈরি হয়েছে”। 

RELATED Articles