বাংলা টেলিভিশন সিনে জগতের জনপ্রিয় নাম শোলাঙ্কি রায় (Solanki Roy)। প্রায় এক দশক ধরে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। অসংখ্য ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছেন। শেষবার তাকে দেখা গিয়েছিল গাঁটছড়া ধারাবাহিকে। তারপরে ধারাবাহিক ছেড়ে বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। অভিনেত্রী শোলাঙ্কি রায়ের (Solanki Roy) কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াকালীন ধারাবাহিকের প্রস্তাব আসে। এরপর ছোটপর্দা থেকে বড়পর্দার কাজ শুরু হয়। যীশু সেনগুপ্তর সঙ্গে অভিনয় তাকে দর্শকের কাছে পরিচিতি এনে দেয়। সম্প্রতি ‘বোকাবাক্সতে বন্দী’ সিরিজে অভিনয় করেছেন শোলাঙ্কি (Solanki Roy)।
দর্শকরা ধারাবাহিককে ছোটভাবে দেখলে কেমন প্রতিক্রিয়া হয় অভিনেত্রীর? উত্তরে শোলাঙ্কি (Solanki Roy) বলছেন, “যার যার পার্সোনাল পারসেপশন। ধারাবাহিকগুলো এত জনপ্রিয় হত না। সব জিনিস সকলের ভাল লাগেনা।” বর্তমানে কম সংখ্যক লোক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখে শিল্পী হিসেবে কি মতামত শোলাঙ্কির। তার মতে, “দর্শকদের কাছে অপশন এখন অনেক বেশি। তাই ভালো সিনেমার দিকে ঝুঁকছে শিল্পীরা।” ধারাবাহিক শেষের পর পরবর্তী কাজের আগে নিজেকে কিভাবে সামলানো উচিত কি মনে করছেন অভিনেত্রী। তার কথায়, “এত অনিশ্চয়তা থাকে আমরা সকলেই মানুষ তবে কাজটা চলে আসলে সেটা আবার পরবর্তী গোলে ঢুকে যায়”।
বড় পর্দায় কোন চরিত্রের রিমেক করার ইচ্ছে রয়েছে অভিনেত্রীর। এ প্রশ্নের উত্তরে তিনি (Solanki Roy) জানান, “মেঘে ঢাকা তারায় সুপ্রিয়া দেবীর চরিত্র”। কোন হিরোর সাথে স্ক্রিন শেয়ার করতে চান অভিনেত্রী জানেন নামটা শাহরুখ খান। ধারাবাহিকের ফিরলে কেমন গল্প পছন্দ? অভিনেত্রী বলছেন, “তেমন কোন ব্যাপার নয় চরিত্রটি ঠিকঠাক লাগলে, ঠিকঠাক টাকা পেলে, অবশ্যই করবো।”
অভিনেত্রী বেগে কোন জিনিসটা সব সময় পাবেন জানেন? উত্তরে অভিনেত্রী (Solanki Roy) বলেছেন, “সানগ্লাস, চাবি আর লিপ বাম”। টলিউডের অভিনেত্রীর ক্রাশ আবীর চ্যাটার্জী। অভিনেত্রী বলছেন,” ধীরে ধীরে মানুষটাকে জানতে পেরে আরও বেশি ক্রাশ খেয়েছি।” এখন অভিনেতা অভিনেত্রীদের বিস্তর ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। শোলাঙ্কি (Solanki Roy) ট্রোলিং প্রসঙ্গে বলছেন, “প্রথমে মনে হতো খুব পার্সোনাল অ্যাটাক। তবে দুটো জিনিস বুঝলাম এক তাদের কোন কাজ নেই যারা ট্রোলিং করে। অ্যাকচুয়ালি কখনো আমাকে এফেক্ট করবে না। কালকে যদি আমাকে ভালো না লাগে যেভাবে আমি কথা বলি যে জামা কাপড় আমি পরি, তো লাগে না ভালো কি করব।”
অভিনেত্রীর (Solanki Roy) জীবনে বড় আক্ষেপ। তিনি বলছেন, “অনেক কিছুই দেরিতে বুঝেছি, একটু আগে বুঝলে ভালো হতো। তোমার ইনসটিক্ট নেভার লাইস। মাথা সব সময় অন্য কিছু বোঝানোর চেষ্টা করে তবে গার্ড ফিলিংস সত্যি।” অভিনেত্রীর বিয়ের সিদ্ধান্তটা কতটা ঠিক ছিল। শোলাঙ্কির কথায়, “সে সময় দাঁড়িয়ে একদমই ঠিক ছিল”। সোহম মজুমদারের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন,” যখন এটা নিয়ে কথা বলার হবে তখন ঠিক বলব”।
ইন্ডাস্ট্রি থেকে সত্যিই বন্ধু হয়? এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী (Solanki Roy) বলেন, “নিশ্চয়ই হয়। আমার কাছের বেশ কয়েকজন বন্ধু এই একই প্রফেশনে রয়েছেন। সবাই বন্ধু হয় না সবাই বন্ধু হবার কোন প্রয়োজনীয়তাও নেই”।
অনেকেই টক্সিক রিলেশন থেকেও বেরিয়ে আসতে পারেন না। সেক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ প্রসঙ্গে অভিনেত্রী (Solanki Roy) বলেন, “অর্থনৈতিক স্বাধীনতাটা সবচেয়ে বেশি দরকারি। এই স্বাধীনতা তোমাকে অনেক ডিসিশন নিতে হেল্প করে। আত্মসম্মানের ওপরে পৃথিবীতে আর কিছুই নেই। যে মানুষ তোমার সম্মান করে না সে মানুষ তোমায় ভালোবাসে না। সেটা ভণিতা ভালোবাসা নয়”।
অভিনেত্রীর ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল। তিনি (Solanki Roy) বলছেন, “আমার ক্ষেত্রে টক্সিসিটির সমস্যা ছিল না। আমরা এখনো কথা বলি। আমার ক্ষেত্রে বাড়িতে বলাটা অনেক সমস্যার ছিল কারণ মূলত কোন আইডেন্টিক্যাল সমস্যা ছিল না। এ বিষয়টা মোটেই আনন্দের নয়। আমরা কেউই খুশি নই। তবে আমরা বুঝতে পারছিলাম এটার কোন ফিউচার নেই”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!