Kasba rape case: ঘটনাকে অন্য খাতে ঘোরানোর চেষ্টা? অরিন্দম কাঞ্জিলালকে ঘিরে তৃণমূলের ভূমিকায় প্রশ্ন তুললেন কৌস্তভ বাগচী!

কসবা ধর্ষণ কাণ্ডে একাধিক তথ্য এবং মোড় ঘনিয়ে আসছে প্রতিদিন। শুরু থেকেই নির্যাতিতার পাশে থেকেছেন তাঁর শিক্ষক অরিন্দম কাঞ্জিলাল। কখনও সংবাদমাধ্যমে সামনে এসে ঘটনার বিবরণ তুলে ধরেছেন, তো কখনও নির্যাতিতার হয়ে আইনগত সাহায্যের কথাও বলেছেন তিনি। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, তিনি হয়তো নির্যাতিতার আইনজীবী। কিন্তু সম্প্রতি সেই পরিচয় ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন।

জানা যাচ্ছে, অরিন্দম কাঞ্জিলাল আসলে নির্যাতিতার আইনজীবী নন। নির্যাতিতার তরফ থেকে যাঁরা সত্যিই আইনি লড়াই চালাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন মেঘা আলম এবং সৌরভ কোলে। তাঁদের দাবি, নির্যাতিতা নিজে তাঁদের ‘ভাকালাতনামা’ সই করে নিয়োগ করেছেন এবং মামলার যাবতীয় দায়িত্ব তাঁদের উপরেই বর্তেছে। এই অবস্থায় অরিন্দম কাঞ্জিলাল নিজেকে আইনজীবী বলে পরিচয় দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক।

এই পরিস্থিতিতে নতুন করে বিস্ফোরক অভিযোগ এনেছেন আইনজীবী কৌস্তভ বাগচী নামে এক ব্যক্তি। তাঁর দাবি, অরিন্দম কাঞ্জিলালের আইন পড়াকালীন জীবনও বিতর্কের বাইরে নয়। কৌস্তভ জানিয়েছেন, অরিন্দম ২০১২-২০১৭ সালের মধ্যে জ্যোতির্ময় স্কুল অফ ল’তে পড়তেন এবং সেই সময় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এমনকি কলেজ কর্তৃপক্ষ তাঁকে সাসপেন্ডও করেছিল বলে দাবি কৌস্তভের। পরে নাকি তাঁর পরিবার কলেজে অনুরোধ করলে, তাঁকে স্থানান্তর করে শ্যামবাজার ল কলেজে পাঠানো হয়।

এখানেই শেষ নয়। কৌস্তভ বাগচীর দাবি অনুযায়ী, অরিন্দম কাঞ্জিলালের ঘনিষ্ঠ বন্ধু হলেন কসবা ধর্ষণ কাণ্ডের প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এই ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে তদন্তকারী মহলে। যদিও এই সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ Ulto Rathyatra 2025: উল্টোরথে ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির, আসবে টাকার বৃষ্টি, মিলবে আটকে থাকা কাজের সুরাহা!

সবচেয়ে বড় অভিযোগটি এসেছে কৌস্তভ বাগচীর তরফ থেকে। তাঁর মতে, গোটা ঘটনাকে ভিন্ন খাতে ঘোরানোর জন্য শাসক দলের তরফ থেকে অরিন্দম কাঞ্জিলালকে ইচ্ছাকৃতভাবে এই মামলায় সামনে আনা হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট—কসবা ধর্ষণ কাণ্ডে যেভাবে প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে, তাতে সাধারণ মানুষ আরও বেশি প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles