পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী এবার কলকাতার বুকে চালু হল অটো। লকডাউন ঘোষণার পর থেকে গত দু’মাস অটো চলাচল বন্ধই ছিল। রাজ্যজুড়ে লকডাউন ৪.০ ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, ২৭শে মে থেকে শহরে শুরু হবে অটো সার্ভিস। তবে করোনা রুখতে বিশেষ সুরক্ষা মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই চালাতে হবে অটো।
সাবধানতা অবলম্বন করেই এবার থেকে চলবে অটো। দূরত্ব-বিধি মেনে চালক ছাড়া আরও ২ জন যাত্রীকেই নেওয়া হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রেই মাস্ক পরা বাধ্যতামূলক।
বুধবার দিনের শুরু থেকেই বেশ কয়েকটি রুটে অটোর দেখা মিলেছে। উত্তরের শোভাবাজার থেকে দক্ষিণের রাসবিহারী সর্বত্রই চলছে অটো। দমদম স্টেশন থেকে নাগেরবাজারেও অটো পরিষেবা শুরু হয়েছে। যদিও কম যাত্রী তোলায় বেশি ভাড়া নিচ্ছে অটোচালকরা। নির্দিষ্ট ভাড়ার থেকে প্রায় ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে যাত্রীদের। যদিও, যাতায়াতের সুবিধার্থে বেশি ভাড়া দিতে আপত্তি নেই, বলেই জানাচ্ছেন অনেক যাত্রী।





