ক্রিকেটের বিস্ময় বালক শাহিদকে সহযোগিতায় এগিয়ে এল বাংলা পক্ষ

বেহালার খুদে শাহিদ তার ব্যাটিং প্রতিভার জন্য ইতিমধ্যেই হয়ে উঠেছে ক্রিকেটের বিস্ময় বালক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছোট্ট শাহিদের ব্যাটিং ভিডিও। এই ভিডিও দেখে শাহিদের প্রশংসা করেন বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট প্লেয়াররা।

এই বিস্ময় বালকের কথা জানতে পেরে সূদুর অস্ট্রেলিয়া থেকে তার সঙ্গে দেখা করতে চলে আসেন কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। এই ক্ষুদে বিস্ময় বালক দেখা করে বিসিসিআই র প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। শাহিদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদান করার ব্যাপারে সৌরভ আশ্বাস দেন শাহিদকে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁর অ্যাকাডেমিতেই।

জানা যায় শাহিদের বাবা পেশায় নাপিত। করোনা ঠেকাতে জারি করা লকডাউনের ফলে শাহিদের বাবা ঘর বন্দী হয়ে যাওয়ার ফলে সমস্যা দেখা দেয় খাওয়ার রসদ নিয়ে। পরিবারে দেখা দেয় আর্থিক অনটন।

এই পরিস্থিতিতে শাহিদের পরিবারের পাশে দাঁড়ালো বাংলার জাতীয়তাবাদী সংগঠন বাংলাপক্ষ। ওই সংগঠনের পক্ষ থেকে বিনা পয়সায় শাহিদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় চাল, ডাল, আলু, ডিম, তেল। বাংলা পক্ষ-র এই মানবিক পদক্ষেপে প্রশংশায় পঞ্চমুখ নেটিজেনরা।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর