বাড়ছে না লকডাউনের সময়সীমা, জানাল কেন্দ্রীয় সরকার

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৯ জনের। এই অবস্থায় গত ২৪শে মার্চ থেকে চলছে টোটাল লকডাউন। সম্প্রতি ‘দ্য প্রিন্ট’ একটি খবর করেছিল, যে কেন্দ্রীয় সরকার এই লকডাউনের সময়সীমা বাড়াতে চলেছে। কিন্তু সোমবার Ministry of Information and Broadcasting এর পক্ষ থেকে  The Press Information Bureau (PIB) টুইট করে জানায়, কেবিনেট সচিব রাজীব গৌবা সাফ জানিয়েছেন এরকম কিছু সিদ্ধান্ত সরকার এখনও গ্রহণ করেনি। 

https://twitter.com/PBNS_India/status/1244464697790713858

কী লেখা ছিল এই টুইটে? “সম্প্রতি বিভিন্ন মিডিয়া প্রতিবেদন দেখা গিয়েছে ও গুজবও শোনা গিয়েছে যে সরকার এই লকডাউনের সময়সীমা বাড়াতে চলেছে। কেবিনেট সচিব রাজীব গৌবা এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন।”

https://twitter.com/ANI/status/1244468110117056518

রিপাবলিক টিভিতেও সোমবার দেখানো হয় যে কেন্দ্রীয় সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেননি। সূত্র মারফত জানা গিয়েছে, ১০ই এপ্রিলের পর করোনা আক্রান্তের সংখ্যা দেখে লকডাউন বাড়ানো হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসারভারতীও একই বিষয়ে টুইট করে, তারাও জানায় সরকার লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই ঘোষণা ভুয়ো। সংবাদসংস্থা এএনআইও এই দাবি মিথ্যা বলে প্রতিবেদন প্রকাশ করেছে।

আরও অন্যান্য খবর