থিজম্ গ্রুপ পেল বেলগাছিয়া মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের স্বত্ব। ব্র্যান্ড বিল্ডিং কর্মসূচির অংশ হিসেবে কলকাতার থিজম্ গ্রুপ কলকাতা মেট্রোর সঙ্গে যুক্ত হয়ে বেলগাছিয়া স্টেশনের ব্র্যান্ডিং এবং স্টেশনের যৌথ নামকরণ করার একটি চুক্তি স্বাক্ষর করল। এবার থেকে ওই স্টেশনের নতুন নাম হবে “থিজম্ বেলগাছিয়া”। বেলগাছিয়া মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডরের উপর একটি স্টেশন।
স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিনোদন ও বিদ্যুৎ পরিকাঠামো ব্যবসার জন্য পরিচিত থিজম্ গ্রুপ। ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছে তারা। বেলগাছিয়া মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের টেন্ডারে সর্বোচ্চ বিডার হিসেবে নির্বাচিত হয়েছে এই থিজম্ গ্রুপ। ভারতীয় রেলের ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটল যে মেট্রো স্টেশন ব্রান্ডিংয়ের জন্য কোনও বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হল।
এই চুক্তি অনুযায়ী, আগামী ৫ বছর থিজম্ গ্রুপ বেলগাছিয়া মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের সত্ত্বাধিকারী থাকবে। থিজম্ গ্রুপের অধীনস্থ স্বাস্থ্য পরিষেবা শাখা থিজম্ ডায়াগনোস্টিক্স-এর ব্র্যান্ডিংয়ে এবার সেজে উঠবে বেলগাছিয়া মেট্রো স্টেশন।
থিজম্ গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর পার্থপ্রতিম সাহা কর্পোরেট পার্টনারশিপের ক্ষেত্রে নতুন এই উদ্যোগ নিয়ে চালু করার জন্য কলকাতা মেট্রো আধিকারিকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। থিজম্ গ্রুপের চিফ ডিজিটাল অফিসার এবং ডিরেক্টর ঋতম সাহা এই বিষয়ে বলেন, “সামগ্রিক ব্র্যান্ডিং স্ট্রাটেজির অংশ হিসেবে আমরা বেলগাছিয়া মেট্রো স্টেশনে কিছু অভিনব উদ্যোগ আনতে চলেছি। এই ব্র্যান্ডিং সত্ত্বের সুযোগকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করবো দৈনিক যাত্রীদের ও রেলওয়ে কর্মীদের জন্যে বিশেষ কিছু করার”।
কলকাতা মেট্রোর এক আধিকারিকের কথায়, “থিজম্ গ্রুপের সাথে এই ব্র্যান্ডিং চুক্তিতে আস্তে পেরে আমরা খুবই আনন্দিত। এই নতুন চুক্তি সই করার মধ্যে দিয়ে আমরা আরো একবার প্রমান পেলাম যে বেসরকারি সংস্থারা কলকাতা মেট্রোর সাথে কাজ করতে কতটা উৎসাহী। এই মেট্রো স্টেশন ব্রান্ডিংয়ের উদ্যোগকে এতটা আগ্রহের সাথে নেবার জন্যে আমরা থিজম্ গ্রুপকে ধন্যবাদ জানাই”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার