Dinhata : দিনহাটায় বিজেপি নেতার মিষ্টি বিতরণে পুলিশের হঠাৎ হস্তক্ষেপ, উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে!

বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক বাতাবরণ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। ভরাডুবি হয়েছে মহাগঠবন্ধনের, আর জয়ের আনন্দে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। বাংলার বিভিন্ন অঞ্চলে মিষ্টি বিতরণ করা হচ্ছে, তবে দিনহাটায় এই আনন্দের মুহূর্তে এলেন অপ্রত্যাশিত বাধা।

শুক্রবার রাতে দিনহাটার বাবুপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। জানা গেছে, কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায় নিজ বাড়ির সামনে বিহারের নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে মিষ্টি বিতরণ করছিলেন। আচমকাই সেখানে উপস্থিত হন দিনহাটা থানার পুলিশ। পরিবারের দাবি, কোনও পূর্ব নোটিশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ বাড়িতে ঢুকে অজয় রায়কে আটক করতে চায়। পরিবার এবং প্রতিবেশীরা বাধা দিতে থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে অজয় রায়ের পরিবারের কথাকাটাকাটির মধ্যে তিনি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা আশ্চর্য্য প্রকাশ করেছেন যে, সাধারণ আনন্দ প্রকাশ করায় কীভাবে এমন ঘটনা ঘটল। পুলিশি হস্তক্ষেপের সঠিক কারণ এখনো জানা যায়নি।

অন্যদিকে, তৃণমূলের দাবি, বাড়ির সামনে অনুমতি ছাড়া মিছিলের আয়োজন করেছিলেন অজয় রায় ও বিজেপি নেতা দীপ বৈশ্য। পুলিশ মিছিল আটকাতে গিয়ে বিজেপি নেতাদের ওপর আক্রমণের অভিযোগ তুলে তাদের আটক করে। তবে বিজেপি পক্ষ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, শুধুই মিষ্টি বিতরণের জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম, কোনও মিছিল হয়নি।

আরও পড়ুনঃ ২৪৩ আসনের মধ্যে মাত্র ১০ মুসলিম বিধায়ক! বিজেপি-জেডিইউ এবং বিরোধী মহাগঠবন্ধনের ভোটকৌশল কি সংখ্যালঘুদের উপেক্ষা করল?

কেন ঠিক এই বিজেপি নেতাকে আটক করা হল, তা নিয়ে এখনো পুলিশি ব্যাখ্যা পাওয়া যায়নি। জেলার বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলেছে পুলিশি ভূমিকা নিয়ে। অন্যদিকে, সাধারণ মানুষও আশ্চর্য্য প্রকাশ করছে যে, আইন ভঙ্গ না করে কেবল আনন্দের মুহূর্তে মিষ্টি বিতরণ করলেই কি এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত। এই ঘটনায় দিনহাটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles