ইস্টবেঙ্গল নিয়ে বিতর্কিত পোস্টার পিকে-এর মস্তিষ্কপ্রসূত : দিলীপ ঘোষ

আইজলকে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই আই লিগ ঘরে তুলেছে মোহনবাগান। আর তারপরেই ফেসবুকে বিজেপির একটি পোস্টার বিতর্কের ঝড় তুলে দিয়েছে৷ সবুজ-মেরুন ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে, ইস্টবেঙ্গলকে উদ্বাস্তু বলে উল্লেখ করা হয়েছে সেখানে৷

এই পোস্টারটি প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল হয় যায়। ঝড়ের বেগে শেয়ার হতে থাকে৷ যদিও এই পোস্টারের কোনও ভিত্তি নেই বলেই বৃহস্পতিবার দাবি করেন দিলীপ ঘোষ। বিজেপিকে বদনাম করতেই এই কাজ করা হয়েছে বলে জানান রাজ্য বিজেপি সভাপতি। এমনকী এই ঘটনাটি পিকে অর্থাৎ, প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বলেই এদিন দাবি করেন দিলীপবাবু৷

east bengal poster controversy

বুধবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় বিজেপি লোগো দেওয়া একটি পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে, “কাঁটাতার পেরিয়ে আসা উদ্বাস্তুদের মুখে ঝামা ঘষে ২০১৯-২০ আই লিগ জয়ের জন্য মোহনবাগান ক্লাব কে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন।” মোহনবাগান টিমের ছবি দিয়ে নীচে লেখা, “আমরা গর্বিত আমরা ভারতবাসী। বিজেপি ডোমজুড় মন্ডল।” এই গেরুয়া রঙের পোস্টারের নীচে রয়েছে পদ্মফুলের স্টিকার। ভোটের মুখে এসব ঘটনায় দলের ভাবমূর্তি যাতে খোয়া না যায়, তার জন্যই আসরে নেমে পড়েন বিজেপি নেতারা। সেখানেই দলীয় সভাপতির এই স্বীকারোক্তি।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment