করানোভাইরাসের প্রকোপ থেকে বাদ পড়েনি কেউই- কানাডার প্রধানমন্ত্রী জায়া থেকে হলিউড তারকা

করোনাভাইরাসে আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত নির্ধারিত সময়ের জন্য আলাদা থাকবেন। সেইসঙ্গে চিকিৎসারা জানিয়েছেন, সোফির ক্ষেত্রে রোগের উপসর্গ এখনও স্বল্পই।

তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সুস্থই আছেন। তাঁর মন্ত্রক জানিয়েছে, এখনও অবধি কোনও উপসর্গ ধরা পড়েনি তাঁর ক্ষেত্রে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চিকিৎসকরা তাঁকে ১৪ দিন আইসোলেশনে রাখবেন।

সম্প্রতি ব্রিটেন থেকে ফেরার পরে হাল্কা জ্বর অনুভূত হয় সোফির। সঙ্গে সঙ্গেই তিনি প্রয়োজনীয় সমস্ত শারীরিক পরীক্ষা করিয়ে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেন। করোনাভাইরাসে এর আগে আক্রান্ত হয়েছেন কানাডিয়ান ফার্স্ট লেডি স্বয়ং।

কানাডায় অন্য যে সব পরিবারে আইসোলেশন পর্ব চলছে, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সোফি ট্রুডো। যাদের ক্ষেত্রে এই রোগের প্রকোপ বেশি তীব্র, তাঁদের প্রতিও তিনি সমব্যথী। তাঁর আশা, একসঙ্গে লড়াই করে এবং যথেচ্ছ সাবধানতা অবলম্বন করে এই রোগ প্রতিহত করতে হবে।

এখনও অবধি কানাডায় ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন একজন। রোগের গ্রাসে সবথেকে বেশি আক্রান্ত ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও, অ্যালবার্টা, কুইবেক এবং ম্যানিটোবা প্রদেশে। এই রোগ মোকাবিলায় একশো কোটি ডলার মঞ্জুর করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ইতিমধ্যে বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিভিন্ন মহলের আরও কয়েক জন নামী ব্যক্তিত্ব। মারাত্মক ছোঁয়াচে এই রোগে কাহিল খোদ ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস। বিশ্বাস্বাস্থ্য সংস্থা যাকে “অতিমারী” নামে আখ্যায়িত করেছে তার প্রকোপে ঝলসে যাচ্ছে গোটা বিশ্ব।

কাল স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে বছর বাষট্টির ডরিস নিজেই নিজেকে ‘কোয়ারেন্টাইন’ করে রেখেছেন বাড়িতে। সে কথা টুইট করে জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘এখন সবচেয়ে বেশি চিন্তা মাকে নিয়ে। ৮৪ বছর বয়স, আমার সঙ্গেই থাকেন। আজই দেখলাম মা কাশছে। কাল মায়েরও টেস্ট!’’ ৫ মার্চ ডরিসের কিছু উপসর্গ ধরা পড়ে। ওই দিনই ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ প্রায় একশো জন এমপি-মন্ত্রী-সচিবের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে!

আক্রান্ত হয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিটা উইলসন। বৃহস্পতিবার সকালে টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেতা।

টম হ্যাঙ্কস এবং তাঁর স্ত্রী রিটা এই মুহূর্তে একটা ফিল্মের শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার রয়েছেন। সেখানেই তাঁরা অসুস্থ হয়ে পড়েলে চিকিতৎসকের দ্বারস্থ হলে এবং করোনাভাইরাস আক্রমণের উপস্বর্গ গুলি পরিলক্ষিত হয়। তারপর মেডিক্যাল টেস্টে দু’জনের শরীরেই করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

টুইটে টম হ্যাঙ্কস জানিয়েছেন, “আমরা দু’জনেই খুব ক্লান্তি অনুভব করছিলাম। রিটার অল্প জ্বরও ছিল। সব কিছু ঠিক আছে কি না তা জানার জন্যই করোনাভাইরাসের পরীক্ষা করতে দেন চিকিত্সক। টেস্ট পজিটিভ।” সঙ্গে ডাস্টবিনের মধ্যে একটি সার্জিকাল গ্লাভসের ছবিও পোস্ট করেন তিনি। আপাতত তাঁদের দু’জনকেই আইসোলেশন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কার্যত গোটা পৃথিবীকেই দ্রুত গ্রাস করছে করোনাভাইরাস। অ্যান্টার্কটিকা বাদে নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ছ’টি মহাদেশেই। আন্তর্জাতিক জরুরি অবস্থার পর এ বার বুধবার করোনার সংক্রমণকে প্যানডেমিক বা ‘অতিমারী’ (মহামারীর চেয়েও ভয়াবহ) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা( হু)। এই ঘোষণা করে করোনার সংক্রমণকে ‘অভূতপূর্ব’ বলেছেন হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়েসাস। ইউরোপের কোনও দেশ থেকে আমেরিকায় বেড়াতে যাওয়ার উপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

জানুয়ারিতে ‘আন্তর্জাতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছিল হু। কিন্তু তার পর করানোর প্রভাব আরও বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে মৃতের ও আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১২ হাজার।

RELATED Articles

Leave a Comment