আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP)। সেই তালিকায় পুরনো মুখের উপরই ভরসা রাখল দল। বিশেষ করে শিল্পাঞ্চল আসানসোলে আবারও সুযোগ পেলেন পরিচিত মুখ অগ্নিমিত্রা পাল। তিনি এবারও প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে এই কেন্দ্রেরই বিধায়ক তিনি। রাজনৈতিক মহলে আগেই জোর গুঞ্জন ছিল যে বিজেপি ফের তাঁকেই এই আসন থেকে প্রার্থী করতে পারে, আর সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল।
এদিকে রাজ্য রাজনীতিতে আরও এক চমক দিয়েছে দল। বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবার দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে। তিনি প্রার্থী হচ্ছেন নন্দীগ্রামএবং ভবানীপুর—এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে। বিশেষ করে ভবানীপুরে হতে চলেছে হাইভোল্টেজ লড়াই, কারণ সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন খড়্গপুর সদর কেন্দ্র থেকে।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্য বিজেপি নেতৃত্ব জরুরি বৈঠকে বসে। কলকাতার একটি হোটেলে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, ভূপেন্দ্র যাদব-সহ একাধিক শীর্ষ নেতা। প্রথম দফায় মোট ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এদিকে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোটগ্রহণ হবে—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে। ফল প্রকাশের দিন ধার্য হয়েছে ৪ মে।
আরও পড়ুনঃ হঠাৎ গ্যাস সংকটে বদলে গেল টলি তারকাদের রান্নাঘরের চিত্র! ভূরিভোজে কাটছাঁট করে নতুনভাবে মানিয়ে নেওয়ার লড়াই, কে কতটা বদল আনলেন খাদ্য তালিকায়?
১৪৪ জন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা:
১. সুকুমার রায়
২. সাবিত্রী বর্মণ
৩. অজয় রায়
৪. মালতী রাভা রায়
৫. মনোজ কুমার ওরাওঁ
৬. বিশাল লামা
৭. পরিতোষ দাস
৮. দীপক বর্মণ
৯. শিখা চ্যাটার্জি
১০. পুনা ভেংড়া
১১. আনন্দময় বর্মণ
১২. শঙ্কর ঘোষ
১৩. দুর্গা মুর্মু
১৪. সরজিৎ বিশ্বাস
১৫. মনোজ জৈন
১৬. বিরাজ বিশ্বাস
১৭. উৎপল মহারাজ
১৮. কৌশিক চৌধুরী
১৯. তাপস চন্দ্র রায়
২০. শুভেন্দু সরকার
২১. বিদ্যুৎ রায়
২২. বুধরাই টুডু
২৩. সত্যেন্দ্র নাথ রায়
২৪. দেবব্রত মজুমদার
২৫. জয়েল মুর্মু
২৬. চিন্ময় দেব বর্মণ
২৭. রতন দাস
২৮. আশীষ দাস
২৯. অভিষেক সিংহানিয়া
৩০. গৌর চন্দ্র মণ্ডল
৩১. গোপাল চন্দ্র সাহা
৩২. নিবারণ ঘোষ
৩৩. অভিরাজ চৌধুরী
৩৪. মহাবীর ঘোষ
৩৫. সুরজিৎ পোদ্দার
৩৬. অমর কুমার দাস
৩৭. ভাস্কর সরকার
৩৮. গৌরী শঙ্কর ঘোষ
৩৯. বাপন ঘোষ
৪০. ভরত কুমার ঝাওয়ার
৪১. সুব্রত মৈত্র
৪২. তন্ময় বিশ্বাস
৪৩. রানা মণ্ডল
৪৪. নন্দ দুলাল পাল
৪৫. নব কুমার সরকার
৪৬. সমরেন্দ্রনাথ ঘোষ
৪৭. অনিমা দত্ত
৪৮. বাপন ঘোষ
৪৯. পার্থসারথি চ্যাটার্জী
৫০. অসীম বিশ্বাস
৫১. বঙ্কিমচন্দ্র ঘোষ
৫২. অসীম কুমার সরকার
৫৩. সুকৃতি সরকার
৫৪. অরিন্দম দে
৫৫. সুমিত্র চ্যাটার্জি
৫৬. পবন কুমার সিং
৫৭. সজল ঘোষ
৫৮. তরুণ কান্তি ঘোষ
৫৯. নারায়ণ চন্দ্র মণ্ডল
৬০. বিকাশ সরদার
৬১. মাধবী মহলদার
৬২. অসিত কুমার হালদার
৬৩. দীপঙ্কর জানা
৬৪. পলাশ রানা
৬৫. অসীম সাপুই
৬৬. দীপক কুমার হালদার
৬৭. অগ্নিশ্বর নস্কর
৬৮. তরুণ কুমার আদক
৬৯. বীর বাহাদুর সিং
৭০. শুভেন্দু অধিকারী
৭১. স্বপন দাস গুপ্ত
৭২. উমেশ রাই
৭৩. রুদ্রনীল ঘোষ
৭৪. মঙ্গলানন্দ পুরী মহারাজ
৭৫. অমিত সামন্ত
৭৬. গোবিন্দ হাজরা
৭৭. স্বরাজ ঘোষ
৭৮. সন্তু পান
৭৯. বিমান ঘোষ
৮০. হেমন্ত ব্যাগ
৮১. প্রশান্ত দিঘার
৮২. সুশান্ত ঘোষ
৮৩. সুব্রত মাইতি
৮৪. সিন্টু সেনাপতি
৮৫. অশোক দিন্দা
৮৬. সুভাষ পাঁজা
৮৭. শুভেন্দু অধিকারী
৮৮. তপন মাইতি
৮৯. সুমিতা সিনহা
৯০. অরূপ কুমার দাস
৯১. চন্দ্রশেখর মণ্ডল
৯২. অজিত কুমার জানা
৯৩. প্রদীপ কুমার বিজোলি
৯৪. লক্ষ্মীকান্ত সাহু
৯৫. ভদ্র হেমব্রেম
৯৬. অমিয়া কিসকু
৯৭. রাজেশ মাহাতো
৯৮. দিলীপ ঘোষ
৯৯. রাম প্রসাদ গিরি
১০০. অমল পান্ডা
১০১. তপন ভূঁইয়া
১০২. শুভাশীষ ওম
১০৩. তপন দত্ত
১০৪. শীতল কাপাট
১০৫. সুকান্ত দোলুই
১০৬. বিমান মাহাতো
১০৭. শুভেন্দু সামন্ত
১০৮. প্রাণত টুডু
১০৯. ল্যাবসেন বাস্কে
১১০. জলধর মাহাতো
১১১. ময়না মুর্মু
১১২. কমলকান্ত হাঁসদা
১১৩. নাদিয়ার চাঁদ বাউরি
১১৪. মামনি বাউরি
১১৫. চন্দনা বাউরি
116. সত্যনারায়ণ মুখোপাধ্যায়
১১৭. ক্ষুদিরাম টুডু
১১৮. ক্ষেত্র মোহন হাঁসদা
১১৯. সৌভিক পাত্র
১২০. বিলেশ্বর সিংহ
১২১. অমরনাথ শাখা
১২২. লক্ষ্মীকান্ত মজুমদার
১২৩. নির্মল কুমার ধারা
১২৪. দিবাকর ঘরামি
১২৫. সুভাষ পাত্র
১২৬. অরুণ হালদার
১২৭. সৈকত পাঁজা
১২৮. সঞ্জয় দাস
১২৯. সৌমেন কারফা
১৩০. অনাদি ঘোষ
১৩১. কালিতা মাজি
১৩২. জিতেন্দ্র কুমার তেওয়ারি
১৩৩. চন্দ্র শেখর ব্যানার্জি
১৩৪. লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই
১৩৫. বিজন মুখার্জি
১৩৬. অগ্নিমিত্রা পাল
১৩৭. কৃষ্ণেন্দু মুখার্জি
১৩৮. অজয় কুমার পোদ্দার
১৩৯. অনুপ কুমার সাহা
১৪০. জগন্নাথ চট্টোপাধ্যায়
১৪১. দিলীপ কুমার ঘোষ
১৪২. খোকন দাস
১৪৩. দুধ কুমার মণ্ডল
১৪৪. নিখিল ব্যানার্জি





