মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ১১টা বছর। এবার ফের মহাকরণে হাজির হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কী অবাক হচ্ছেন নাকি? ভাবছেন চক্ষু-কর্ণের বিবাদ হচ্ছে কী না। না, হচ্ছে না। কারণে এটাই সত্যি। এগারো বছর পর ফের মহাকরণে হাজির হলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
মহাকরণে এক ঘরের দরজায় তাঁর নামটা জ্বলজ্বল করছে। সকলের চোখে পড়েছে সেই নাম, বুদ্ধদেব ভট্টাচার্য। মহাকরণে হাজিরও হলেন তিনি। এখনও বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই না? তাহলে চলুন, আরও একটু খোলসা করা যাক ব্যাপারটা ।
২০১১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সরকার বদল হয় পশ্চিমবঙ্গের। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর গদি দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের ১৩ই মে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১১টা বছর।
২০১১ সালের পর ২০১৬ ও ২০২১ সালেও বিধানসভা ভোটে জিতে হ্যাট্রিক করেছে মমতা সরকার। তবে এই ১১ বছরের মধ্যে আর একটিবারের জন্যও মহাকরণের দিকে পা বাড়ান নি বুদ্ধদেববাবু। কখনও মহাকরণে ঢোকেন নি তিনি। কিন্তু আবারও ১১ বছর পর মহাকরণে তাঁর নামটা জ্বলজ্বল করে উঠল।

তবে এই বুদ্ধদেব ভট্টাচার্য হলেন কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের অফিসার-ইন-চার্জ। মহাকরণের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি। তাঁরই ঘরের বাইরের নেমপ্লেটে জ্বলজ্বল করছে তাঁর নাম, ‘শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য’। এর নামটা থেকে যেন চোখ এড়াচ্ছে না কারোরই। যেতে-আসতে একবার হলেও ঠিক চোখ পড়ছে সেই নামটায়।





