বিজেপির আন্দোলনের জের, পিছু হটলো CESC, দিতে হবে শুধু জুন মাসের গড় ইউনিটের বিল

দিতে হবে শুধু জুন মাসের টাকা, মকুব করা হচ্ছে মার্চ, এপ্রিল ও মে মাসের বিল। জানালেন সিইএসসির (CESC) এমডি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সংস্থার পক্ষ থেকে আজ জানানো হয়েছে, শুধু জুন মাসের ইউনিট অনুযায়ী টাকা নেবে সিইএসসি। মার্চ – মে মাসের ইউনিটের বিল আপাতত দিতে হচ্ছে না। তবে অনেকেই আছেন যারা জুন মাসের বর্ধিত বিল ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তাদের ক্ষেত্রে কী করা হবে প্রশ্নের উত্তরের দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি পরবর্তী ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেওয়া হবে।

দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান যে, গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্যই তারা এই পদক্ষেপ নিলেন। মার্চ মাস থেকে লকডাউন এর জন্য মিটার রিডিং করা সম্ভব হয়নি সেই কারণে প্রতি মাসে একটি গড় রিডিং নেওয়া হয়েছিল। মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রত্যেকের বিল অত্যন্ত কম এসে ছিল। ‌ কিন্তু জুন মাসে একসঙ্গে চার মাসের ইউনিট হিসাব করে বিল দিয়েছে সংস্থা তাই বিলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি এসেছে।

তবে নতুন ব্যবস্থায় ধরা যাক কারোর হাজার ইউনিট বিল উঠেছে। এতে প্রতিমাসে গড়ে আড়াইশো ইউনিট হচ্ছে। এই আড়াইশো ইউনিটের টাকা মানুষকে দিতে হবে। বাকি সাড়ে সাতশ ইউনিটের টাকা মকুব করা হলো সংস্থার পক্ষ থেকে। জুন মাসে অস্বাভাবিকহারে বিল পাঠানো নিয়ে সিইএসসির বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ। গোটা ব্যাপারটিতে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতে হয়।

বিজেপির পক্ষ থেকে সিইএসসির এই অমানবিক পদক্ষেপের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানো হয়। রাজ্যের মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল, সৌমিত্র খাঁ, সঞ্জয় সিংহ, সায়ন্তন বসু থেকে শুরু করে দলের শীর্ষ নেতা অনুপম হাজরা, রাজু বন্দ্যোপাধ্যায় সহ শহরের অন্যান্য কর্মীরা সিইএসসির বিরুদ্ধে পথে নেমে লাগাতার বিক্ষোভ মিছিল করে গিয়েছেন। এরপর সিইএসসি জানিয়ে দেয়, জুনের বিল কীভাবে নেওয়া হবে, তা শীঘ্রই জানানো হবে। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে পিছু হটতে বাধ্য হলো এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা। জয় হল বিজেপির আন্দোলনের।

আরও অন্যান্য খবর