“আদালত বললে বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছেড়ে দেব”, বললেন সৌরভ

২২ গজ থেকে বিদায় জানালেও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যুক্ত ছিলেন ক্রিকেট সম্পর্কিত নানান পদে। গত বছর অক্টোবরেই বিসিসিআই-এর প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ। যদিও প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেও লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী দশ মাসের সময় কাল ছিল তাঁর এবং তার পরে তিন বছরের বাধ্যতামূলক ‘কুলিং অফে’ চলে যাওয়ার কথা ছিল। তবে আদৌ সৌরভ ও জয় শাহের কার্যকালের মেয়াদ বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের।

কিন্তু সেই মামলার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তবে সৌরভের কথায় সুপ্রিম কোর্টের অনুমতি আসলে প্রেসিডেন্টের পদ ছেড়ে দেবেন তিনি। সোউরভ বলেন, “‌আমরা আবেদন জানিয়েছি। দেখা যাক কী হয়। যদি আদালত আমাদের চলে যেতে বলে তাহলে ওখানেই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাচ্ছে আমার আর জয়ের জন্য। ‌প্রত্যেকেরই আদালতে আবেদন করার সুযোগ রয়েছে। ভালো খারাপ যাই হোক না কেন দেশের শীর্ষ আদালতে যে কেউ আবেদন করতে পারেন।”

বিসিসিআই লোধা কমিটি নিয়মানুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা বা ভারতীয় বোর্ডে দুই জায়গায় টানা ছয় বছর প্রশাসক পদে থাকলে তাঁকে বাধ্যতামূলকভাবে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে। সেই হিসেবে সৌরভের মেয়াদ শেষ হয়েছে এই বছরের গত ২৭ জুলাই। তবে এই কোভিড-১৯ -এর জেরে শীর্ষ আদালতে অনেক বড় মামলার কাজ স্থগিত রয়েছে। এখন অনেকেই চাইছেন যে সৌরভকে যেন কুলিং অফে পাঠানো না হয়।

RELATED Articles

Leave a Comment