কলকাতার রাতের আকাশে দেখা মিলল UFO-এর, দাবী পড়ুয়ার, সত্যিই কী তবে ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ সম্ভব?

ইউএফও অর্থাৎ ভিনগ্রহের যান। এই ইউএফও নিয়ে মানুষের মনে উৎসাহের কমতি নেই। যা না দেখা, তাই নিয়েই যেন মানুষের আগ্রহ বেশি। এর ইউএফও নিয়ে আলোচনাও এতটা বিস্তরভাবে হয়ে থাকে যে তা নিয়ে কৌতূহল তো জাগবেই।

ভিনগ্রহের একটা যান, সেটা যদি সত্যিই পৃথিবীর আকাশে ধরা পড়ে, তাহলে সেটা নিয়ে আলাদ উত্তেজনা তো কাজ করবেই। বিজ্ঞানীরা নানান রকমভাবে স্যাটেলাইটের সাহায্যে চেষ্টা করে চলেছে অন্য গ্রহের প্রাণের অস্তিত্ব খুঁজে বের করবার। সেরকম যদি সত্যিই হয়ে থাকে, তাহলে বিজ্ঞানের যে একটা বড় দিক খুলে যাবে, তা বলাই বাহুল্য।

এবার ভাবুন আপনি কলকাতায় বাড়ির ছাদে বা খোলা কোনও জায়গায় রাতেরবেলা একটু ঘোরাঘুরি করছেন। অমনি আকাশে দেখতে পেলেন সেই ভিনগ্রহের যান অর্থাৎ ইউএফও-র। তাহলে কেমন হবে ব্যাপারটা? এমনই এক ঘটনার অভিজ্ঞতা হল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর।

কলকাতার সতীশ মুখার্জী রোডে থাকেন ওই পড়ুয়া। আসলে তিনি মালদার মেয়ে। কলকাতায় আসা পড়াশোনার সূত্রেই। তিনি জানান যে রাতেরবেলা তিনি ছাদে একটু ঘোরাঘুরি করছিলেন। সেই সময় আকাশে তিনরঙা একটি অদ্ভুত জিনিস দেখতে পান। সেটা মেঘের আড়ালেই নড়াচড়াও করছিল।

আকাশে আচমকা এমন একটি জিনিস দেখে বেশ হকচকিয়ে যান তিনি। তবে বুঝতে পারেন, সেই জিনিসটি একটি যানবাহনের মতো কিছু একটা। কৌতূহলের বশেই নিজের মোবাইলে সেই জিনিসটি ভিডিও করে রাখেন তিনি। পড়ুয়ার কথায়, সেই যানটি প্রথমে তিনরঙা থাকলেও, পরে আবার তা অনেকগুলি রঙের হয়।

পড়ুয়া জানান যে তাঁর মনে হয়েছিল তা ইউএফও হলেও হতে পারে। কিন্তু তিনি নিশ্চিত নন। তিনি এও জানান যে প্রায় আধঘণ্টা ধরে সেই জিনিসটি ছিল আকাশে। তাহলে কী সত্যিই সেই জিনিসটি ভিনগ্রহের যানই ছিল? সে নিয়ে অবশ্য তদন্ত শুরু হয়েছে। তবে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত, এই বিষয়ে কিছুই বলা সম্ভব নয় এখনই।

RELATED Articles