‘অমিত শাহ্’র পদত্যাগ চাই’, পেগাসাস ইস্যু নিয়ে এবার রাজপথে বিক্ষোভ দেখাবে কংগ্রেস

পেগাসাস ইস্যু এই মুহূর্তে জাতীয় আলোচ্য বিষয়। এই নিয়ে গতকাল ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে বেলাগাম আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যু নিয়ে আজ কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখাবে কংগ্রেস।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র পদত্যাগের দাবী জানিয়েছে কংগ্রেস। এই দাবী নিয়েই কংগ্রেস নেতারা যাবেন রাজভবনে। তবে করোনা পরিস্থিতির কারণে কোনও বড় জমায়েত তারা করবেন না বলেই জানিয়েছেন।

আরও পড়ুন- চোখ রাঙাচ্ছে ডেল্টা, টিকার অভাবে স্কুল খোলার আগেই হু হু করে সংক্রমণ বাড়ছে শিশুদের মধ্যে

উত্তর ও মধ্য কলকাতার কংগ্রেস নেতৃত্ব এই বিক্ষোভ দেখাবে বলে খবর। তাদের দাবী, ফোনে এভাবে আড়ি পাতার ঘটনা গণতন্ত্রের লজ্জা। এই কারণে অবিলম্বে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী করেছেন। এই দাবী নিয়ে রাজভবনে যাবেন কংগ্রেস নেতারা।

তবে কংগ্রেসের তরফে এমনও জানানো হয়েছে যে করোনার বাড়বাড়ন্তের ফলে কোনও বড় রকমের জমায়েত তারা করবেন না। তবে ছোটো ছোটো জমায়েত করে রাজভবনে পৌঁছবেন তারা। আজ দুপুর আড়াইটে নাগাদ রাজভবনে যেতে পারেন তারা, এমনটাই জানা গিয়েছে।

পেগাসাস ইস্যুতে প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেস ইউনিটকে কংগ্রেসের হাইকমান্ডের তরফে সাংবাদিক সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত রাজ্যেই আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে দলীয় কর্মীদের।

আরও পড়ুন- পেগাসাস বিতর্ক নিয়ে সরব, আড়ি পাতা রুখতে ফোনে স্টিকিং প্লাস্টার লাগালেন মমতা

এই কারণেই দেশজুড়ে আন্দোলনের জন্য রাস্তায় নামছে কংগ্রেস। প্রত্যেক রাজ্যের রাজভবন অভিযানের কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, পেগাসাসের মাধ্যমে ভারতের যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মীর ফোনে আড়ি পাতা হয়েছিল, এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন রাহুল গান্ধী।

RELATED Articles