‘সুস্থ হওয়া রোগীর’ পরিবার হাসপাতালে গিয়ে দেখল দেহ করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যালের মর্গে

ক্যানসার আক্রান্তের মৃতদেহ মিলল করোনার মর্গে। কিন্তু তার করোনা রিপোর্ট ছিল নেগেটিভ। রোগী সুস্থ হয়ে উঠেছেন তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানানো হয়েছিল তাঁর পরিবারকে। কিন্তু সেখানে পৌঁছে পরিবার জানতে পারল রোগীর মৃত্যু হয়েছে। এমনকি মৃতদেহও পেল না পরিবার। ভূল করে রোগীর দেহ গিয়ে উঠল করোনা আক্রান্ত মৃতদেহের মর্গে। এমনটাই ঘটেছে কলকাতা মেডিকেলে।

সূত্রের খবর, বেলগাছিয়ার বাসিন্দা বছর ৪৪ এর প্রদীপ পাল মুখের ক্যান্সারে ভুগছিলেন। রাজারহাটের টাটা মেডিকেল সেন্টার কেমোও চলছিল তাঁর। এরপর করোনা সন্দেহে তাঁকে ৩০শে মে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারস্পেশালিটি ব্লকে ভর্তি করানো হয়। সুপার স্পেশালিটি ব্লক থেকে শরীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে গ্রিন বিল্ডিংয়ের স্থানান্তরিতও করা হয় ৬ই জুলাই। ৪০ দিন চিকিৎসা চলার পর করোনামুক্ত হন প্রদীপ বাবু। এরপর কলকাতা মেডিকেল কলেজ থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে ফোন আসে।

এরপরেই ছুটির কথা শুনে করোনা মুক্ত রোগীকে নিতে আসে পরিবার। বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে চিকিৎসকদের কাছে যায় পরিবার। এরপর চিকিৎসকরা জানান রোগী ঘুমাচ্ছে। তাই খানিক বাদেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। তবে এর কিছুক্ষণ পর জানানো হয়,অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে। এমনকি ভুল করে রোগীর দেহ করোনা আক্রান্ত মৃতদেহের মর্গে পাঠানো হয়েছে। তাই মৃতদেহও পরিবারের হাতে দেওয়া হবে না। ওই খবরে রোগী পরিবার এখন বিভ্রান্তের মধ্যে পড়েছেন। পরিবারের অভিযোগ, ক্যান্সারের চিকিৎসাটুকুও কপালে জুটলো না প্রদীপবাবুর।

RELATED Articles

Leave a Comment