আমলাপুত্র কলকাতার প্রথম করোনা আক্রান্ত তরুণ: সংক্রমণ এড়াতে নবান্নকে জীবাণুমুক্ত করা হচ্ছে

নবান্নকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হল প্রশাসন। নবান্নের বিভিন্ন তলায় ও লিফটকে জীবাণু মুক্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই আমলার অফিস ঘর। নবান্নের ষষ্ঠ তলায় ৫১১ নম্বর ঘরে বসতেন তিনি। মঙ্গলবার রিপোর্ট আসতে দেখা যায়, তাঁর ছেলে COVID-19 ভাইরাসে আক্রান্ত। এরপর তাকে বেলেঘাটা আই. ডি যে ভর্তি করা হয় এবং সে যার যার সংস্পর্শে এসেছে তাদের রাখা কোয়ারেন্টাইনে হয়েছে।

নবান্ন সূত্রে খবর, ১৪ তলা থেকে প্রতিটি তলা প্রথমে জীবাণুনাশক রাসায়নিক ও তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। লিফটের ফ্লোর থেকে দরজার হাতলও সব কিছুকেই ভালোভাবে পরিষ্কার চলছে। ৪টি দল পৃথকভাবে নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ করছে।

উল্লেখ্য, নবান্নের ওই আমলার লন্ডন ফেরত ১৮ বছরের ছেলের শরীরে নোভেল করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। রবিবার বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেখান সংক্রমণ ধরা পড়েনি। লন্ডনে একটি পার্টিতে যোগ দিয়েছিল ওই যুবক। পরে জানা যায়, ওই পার্টিতে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্তরাও উপস্থিত ছিলেন।

এরপরই ওই কিশোরকে বেলেঘাটা হাসপাতালে পাঠায় বাড়ির লোকজন। পরীক্ষায় তাঁর শরীরে মারণ ভাইরাসের উপস্থিতি মেলে। এরপরই তাঁকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয় এবং গাড়িচালক সহ বাড়ির লোককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

RELATED Articles

Leave a Comment