করোনায় সংক্রামিত নাইসেড অধিকর্তা, ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি

করোনার হানায় কাবু এবার খোদ নাইসেড অধিকর্তা শান্তা দত্ত। শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়। কিন্তু আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অ্যাপোলোতে ভর্তি করা হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, ফুসফুসে সংক্রমণের জন্যই শান্তা দত্তের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। আপাতত তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। বৃহস্পতিবার দুপুর-বিকেল নাগাদ তাঁকে ভর্তি করা হয়। অ্যাপোলো হাসপাতাল সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, তাঁর সিটি স্ক্যান করা হয়েছে এবং তাতে নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন নাইসেড অধিকর্তা। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

প্রসঙ্গত, কিছুদিন ধরেই জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন শান্তা দত্ত। এরপর তাঁর লালারসের পরীক্ষা করা হয়। সোমবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্টের দিন রাতে তিনি অফিস থেকে বাড়ি ফিরে যান। এরপর মঙ্গলবার দিন সকালে কিছুটা অসুস্থ বোধ করায় তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁর পরীক্ষা করেন। তারপর সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। রক্তচাপ কম ছাড়া আর কোনো সমস্যা না থাকায় তাঁকে বাড়ি ছেড়ে দেওয়া হয়।

বাড়িতেও চিকিৎসকদের পর্যবেক্ষণেই আইসোলেশনে ছিলেন নাইসেড অধিকর্তা। কিন্তু মঙ্গলবার বিকেলে আচমকাই অবস্থা খারাপ হতে শুরু করলে তাঁকে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তাঁর আরোগ্য কামনা করে ফুলের তোড়া সহ চিঠি ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles

Leave a Comment