প্রার্থী তালিকায় বড় চমক, পুরভোটে বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী করল তৃণমূল

তাঁর বাবা ক্ষিতি গোস্বামী সারাজীবন বামপন্থী রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। এমনকি, বাম জমানায় পূর্ত মন্ত্রীও ছিলেন তিনি। তাঁর মেয়ে বসুন্ধরা গোস্বামী তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় কলম ধরার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে।

আর এবার পাওয়া গেল এক বড় চমক। গতকাল, শুক্রবার কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। সেই প্রার্থী তালিকায় নাম উঠল বসুন্ধরা গোস্বামীর। কলকাতা পুর এলাকার ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন তিনি। আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে ফের শুরু হল জোরদার চর্চা।

ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন বসুন্ধরা গোস্বামী। কিন্তু সেভাবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন নি। মেধাবী ছাত্রী বসুন্ধরা বাম রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। এই কারণেই সরে গিয়েছিলেন। জাগো বাংলায় তিনি লেখার পর থেকেই তাঁকে নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। আর সেই জল্পনার অবসান ঘটল গতকাল শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর। ২০১৯ সালের ২৪ নভেম্বর প্রয়াত হন প্রাক্তন পূর্তমন্ত্রী মন্ত্রী আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী।

বামেদের আমলে তাঁকে সেভাবে ময়দানে নেমে রাজনীতি করতে দেখা যায়নি। কার তৃণমূলের সংস্পর্শে আসার পরও সেভাবে দেখা মেলেনি তাঁর। তবে এবার বসুন্ধরাকে সক্রিয় ভূমিকায় দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। আর তিনি যদি ভোটে জিতে কাউন্সিলর হন, তাহলে তো তাঁকে আরও সক্রিয় হতেই হবে। তবে তৃণমূলের এহেন হস্তক্ষেপে বেশ অস্বস্তিতে পড়েছে বাম দল।

উল্লেখ্য, প্রাক্তন সিপিআইএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় যখন লিখেছিলেন ও  মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেছিলেন, সেই সময় অজন্তা বিশ্বাসকে দলের তরফে শো-কজ করা হয়। তখনই অজন্তাকে নিয়ে সিপিআইএমের অবস্থান ‘স্টালিনিস্ট আচরণ’ বলেই জাগো বাংলায় লেখেন ক্ষিতি কন্যা বসুন্ধরা গোস্বামী। তিনি একজন মনস্তত্ত্ববিদও।

RELATED Articles