ভক্তদের অপেক্ষার অবসান, আগামী শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা! 

উঠেছে লকডাউন। নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে অনেকাংশে। আর তাই আগামী শনিবার, অর্থাৎ ১৩ই জুন থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে এবার প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে মন্দির। যাঁরা পুজো দিতে ইচ্ছুক, তাঁদের সামাজিক দূরত্ববিধি মেনে নিয়ে পরস্পরের থেকে ৮ ফিট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে।

সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণে একসঙ্গে ১০ জনের বেশি দর্শণার্থী প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া দর্শণার্থীদের ফেসমাস্ক ব্যবহার আবশ্যিক। মন্দিরের ভিতরে হ্যান্ড স্যানিটাইজ করার ব্যবস্থা থাকবে কি না, সে সম্পর্কে অবশ্য সবিস্তারে কিছু জানা যায়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শণার্থীদের স্যানিটাইজার সঙ্গে রাখতে বলা হয়েছে। ফুল দিয়ে পুজো দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment