কুছ পরোয়া নেহি! ৫ই আগস্ট লকডাউন তোলেনি রাজ্য! এবার জাতীয় ছুটির ডাক দিলীপ ঘোষের!

বিভিন্ন কারণে রাজ‍্যে বারবার লকডাউনের দিন পরিবর্তন হলেও আজ পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ‌ই আবার বহু বিতর্কিত ও বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভিত্তি পুজো। আর এই উপলক্ষে বঙ্গ বিজেপি নেতৃত্ব বারবার‌ই মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যাতে আজ পশ্চিমবঙ্গে লকডাউন না করা হয়। তবে তাতে কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়ে আজ দিলীপ ঘোষ বলেন রাজ‍্যে লকডাউন ঘোষণা করে ভালোই করেছেন মুখ্যমন্ত্রী, সকলে বাড়ি থাকবেন, বাড়ি থেকে সব অনুষ্ঠানের লাইভ দেখতে পারবেন।

আজ সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর সোজা দিলীপ ঘোষ নিউটাউন রামমন্দিরে চলে যান। তাঁর বক্তব্য, “সাধারণ মানুষ হিসাবে আমরা রামের পুজো করব আর প্রার্থনা করব যে সময় কাজ শুরু হবে ঘন্টা শঙ্খ বাজিয়ে আমরা উৎযাপন করবো।”

একই সঙ্গে তিনি জানান, যেহেতু লকডাউন আছে আজ, তাই ছুটির দিন করে মুখ্যমন্ত্রী একটা ভালো কাজ করেছেন। ছুটি থাকায় সবাই বাড়িতে থেকে টিভিতে লাইভ দেখতে পারবে সম্পূর্ণ অনুষ্ঠান।

এরপর হঠাৎই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি করে বসেন, প্রতিবছর ৫ই অগাস্ট রামমন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে এইদিন জাতীয় ছুটি ঘোষণা করা হোক।

RELATED Articles

Leave a Comment