আরজি কর কান্ডের প্রতিবাদের জের! আমন্ত্রণ পেয়েও বাদ পড়লেন লগ্নজিতা! কুনাল লিখলেন ‘মুখ্যমন্ত্রীকে জঘন্য ভাষায় অপমান করেছেন’

শীতকাল পড়তেই শহর ও রাজ্য জুড়ে নানা অনুষ্ঠান ও জলসার আয়োজন চলছে। আর সেখান থেকেই তৈরি হয়েছে বিতর্ক। কলকাতার এক তৃণমূল (TMC) কাউন্সিলরের বর্ষবরণের অনুষ্ঠানে ডাকা হয়েছিল সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে (Lagnajita Chakraborty)। আর সেখান থেকেই দলের অন্দরে জাগে ক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় আরজি কর কাণ্ডে (RG Kar Issue) প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কট করার ডাক দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর এরপর অনুষ্ঠান থেকে বাদ পড়েন লগ্নজিতা। আমন্ত্রণ পেয়েও বাদ দেওয়া হল লগ্নজিতাকে!

লগ্নজিতার বদলে সেই জায়গায় আমন্ত্রণ জানানো হয় গায়ক নচিকেতা চক্রবর্তীকে (Nachiketa Chakraborty)। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছিলেন রাজ্যের একাধিক শিল্পী। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তাঁর প্রতিবাদ ছিল রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে।

আর সেই কারণেই ক্ষুব্ধ হয় তৃণমূলের একাংশ। দলীয় কর্মীরা তাঁকে বয়কট করার দাবি তোলেন। তবে শুধু সংগীতশিল্পী লগ্নজিতা শুধু নয়, ক্ষোভ বাড়ছে গায়ক শিলাজিতকে ঘিরেও। শিলাজিৎ মজুমদারও আর জি কর ইস্যুতে পথে নেমেছিলেন
ও বিচারের দাবি তুলেছিলেন। তবে তাঁর অবস্থান ছিল অপেক্ষাকৃত মৃদু। শিলাজিৎ কিন্তু সরাসরি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেননি।

আর এই বিষয়টি ব্যবহার করে তৃণমূলের একাংশ শিলাজিতের দিকে সমর্থন জানিয়েছেন। দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূলের তরুণ নেতারা বিতর্কে সরব হয়েছেন। দেবাংশু জানিয়েছেন, “কর্মীদের আবেগকে গুরুত্ব দিতে হবে। শিল্পী এবং সংস্কৃতি কখনো রাজনীতির বলি হতে পারে না।”

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর দুর্গা চরিত্রে অঙ্কিতা মল্লিকের চমক, নতুন বছরেই কি অপেক্ষা করছে দর্শকের সামনে?

এদিকে বিভ্রান্তি ছড়িয়ে পড়ায় মঙ্গলবার দিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে দলের অবস্তান স্পষ্ট করেন কুণাল ঘোষ। তিনি ‘বিভ্রান্তি রাখবেন না। আবার বলছি। প্রথমত আরজিকর-এর জঘন্য ঘটনার আমরা সবাই প্রতিবাদী।’ তিনি আরো লেখেন, “যে শিল্পীরা পরিকল্পিত কুৎসা করেছেন, মুখ্যমন্ত্রীসহ সরকার ও দলকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, এবং তৃণমূল সমর্থকদের কুৎসিত ভাষায় অপমান করেছেন, মিথ্যা তথ্য দিয়ে প্ররোচনা ছড়িয়েছেন, তাঁদের এই শীতের মঞ্চে তৃণমূল নেতাদের আয়োজিত জলসা বা অনুষ্ঠানে যেন মঞ্চে না দেখা যায়।”

RELATED Articles