দমদম পার্ক তরুণ সংঘের মানবিক মুখ! ক্লাব চত্বরেই শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনেশন

বর্তমানে করোনা পরিস্থিতিতে নাজেহাল গোটা বাংলা, তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ধীরে ধীরে কমে আসছে।সেইসঙ্গে করোনার তৃতীয় ঢেউ যাতে সাধারণ মানুষকে আর আক্রমণ না করে সেজন্য বাড়ছে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া।

কলকাতার বিভিন্ন সংস্থা করোনা ভ্যাকসিনেশনের উদ্যোগ নিয়েছে। এবার এই মহৎ উদ্যোগে সামিল হলো কলকাতার অন্যতম অভিজাত ক্লাব দমদম পার্ক তরুণ সংঘ।

আগামী ১১ই জুন শুক্রবার সকাল ৯টা থেকে দমদম পার্ক তরুণ সংঘ চত্বরে শুরু হবে কোভিশিল্ড টিকা প্রদান।

গোটা প্রক্রিয়ায় দমদম পার্ক তরুণ সংঘের সঙ্গে রয়েছে নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হসপিটাল, এই হাসপাতালের উদ্যোগেই দেওয়া হবে টিকা। এছাড়াও থাকছে একলব্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সংস্থা।

যোগাযোগের জন্য দেওয়া হয়েছে এক নম্বর। ফোন নম্বরটি হলো 9062224082। এই নম্বরে যোগাযোগ করেই আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। দমদম পার্ক তরুণ সংঘের এই মহান উদ্যোগের কথা জানতে পেরে এলাকাবাসীরা সকলেই আপ্লুত।

RELATED Articles