কলকাতার একাধিক প্রান্তে হঠাৎ করেই নেমে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। ভোরবেলা দরজায় কড়া নাড়ার শব্দ, আর তার পরেই ঘর থেকে ঘরে শুরু খোঁজখবর। প্রথমে কেউ আন্দাজই করতে পারেনি, ঠিক কত বড় অঙ্কের সম্পত্তির সন্ধান মিলতে চলেছে। তবে তদন্ত যত এগিয়েছে, ততই স্পষ্ট হয়েছে—এ শুধু সাধারণ আর্থিক অনিয়ম নয়, এর শিকড় অনেক গভীরে।
ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকার সোনার গহনা। পাশাপাশি লুকিয়ে রাখা ছিল ২৮ লক্ষ টাকা নগদ। একই মামলায় আর এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১ কোটি টাকা নগদ। সব মিলিয়ে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ৪ কোটির কাছাকাছি পৌঁছেছে বলে তদন্তকারীদের দাবি। এই বিপুল সম্পদের উৎস নিয়েই এখন প্রশ্ন উঠছে।
এই নতুন কয়লা পাচার মামলার তদন্ত শুরু হয়েছিল প্রায় দু’মাস আগে। তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ইডি আগেই জানিয়েছিল, কয়লা চুরি ও দুর্নীতির সঙ্গে জড়িত টাকার পরিমাণ প্রায় ১৭০ কোটিরও বেশি হতে পারে। সাম্প্রতিক উদ্ধার সেই অঙ্ক যে আরও বাড়াতে পারে, তা নিয়ে ইঙ্গিত মিলছে তদন্তমহল থেকে। বিশেষ করে উদ্ধার হওয়া সোনার গহনা কীভাবে সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, অনুপ মাঝি ওরফে ‘লালা’র মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করেছিল চিন্ময়-কিরণ জুটি। কয়লা চুরি ও পাচারের অভিযোগে তৈরি হয়েছিল একটি বড় চক্র। ইতিমধ্যেই ধৃতদের বিশেষ ইডি আদালতে পেশ করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ Artificial Intelligence : বেআইনি কনটেন্ট নিয়ন্ত্রণে কমেছে সময়সীমা, ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা জারি! ডিপফেকের মতো আপত্তিকর ভিডিও এখন তৃতীয় ঘণ্টার মধ্যে সরাতে হবে সমাজমাধ্যম থেকে!
উল্লেখ্য, ২০২০ সালে কয়লাপাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই (CBI)। রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির অভিযোগ সামনে আসতেই আয়কর দফতর ও পরে সিবিআই তদন্তে নামে। সেই সূত্র ধরেই উঠে আসে অনুপ মাঝির নাম, যার নাম আগে গরু পাচার মামলার অভিযুক্ত এনামুল হকের সঙ্গেও জড়িয়েছিল। এখন প্রশ্ন একটাই—এই টাকার অঙ্ক কি এখানেই থামবে, নাকি তদন্ত এগোলে সামনে আসবে আরও বড় চিত্র?





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!