আদালতের নির্দেশের নথিতে ‘জাল’, কলকাতা পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইডি

কলকাতা পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা একটি এফআইআর-এ আদালতের নির্দেশে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ উঠল। গণেশ বাগাড়িয়ার অডিও লিক হওয়ার ঘটনায় কলকাতা পুলিশ যে মামলা করেছিল, তাতে ইডির জয়েন্ট ডিরেক্টর কপিল রাজকে ভয়েস স্যাম্পেল পাঠানোর নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। কিন্তু সেই নির্দেশেই কলকাতা পুলিশ জাল করেছে বলে অভিযোগ ইডি-র। সেই নিয়ে দায়ের করা হয়েছে এফআইআর।

অভিযোগ, কলকাতা পুলিশ ইচ্ছে করে ইডি আধিকারিককে বাধ্য করেছে। ইডির তরফে প্রথমে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করা হয়। এরপরক্রাইম ব্রাঞ্চ এই ঘটনায় এফআইআর নথিভুক্ত করা হয়ে বলে জানা গিয়েছে। এই বিষয়ে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কোনও ঊর্ধ্বতন কর্মকর্তা কোনও মন্তব্য করতে রাজি হন নি।

বলে রাখি, ওই অডিও ক্লিপটিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ায়। তবনে সেই সময় তিনি বলেছিলেন যে তাঁকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এরপর এই অডিও ক্লিপ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিষেক।

এই মামলাটি ওঠে কলকাতার এক ম্যাজিস্ট্রেট আদাতে। তবে সমস্যার সূত্রপাত তখন, যখন আদালত বিতর্কিত এই অডিও ক্লিপে ইডি অফিসারদের ভয়েস স্যাম্পেল চেয়ে পাঠায়। আদালতের সেই নির্দেশ ইডির কাছে পাঠায় কলকাতা পুলিশ। তবে অভিযোগ, সেই নির্দেশের কিছু কিছু জায়গায় পরিবর্তন করে পাঠানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আদালত থেকে ভয়েস স্যাম্পেলের নমুনা চেয়ে পাঠানো হলেও, তাতে সম্মতির মতো একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, ইডির কাছে যে নির্দেশ পাঠানো হয়েছে, তাতে এই সম্মতির কথাটি উল্লেখ করা নেই।

এই বিষয় নিয়ে কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড শাখার সাবইন্সপেক্টর সুরজিৎ বণিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ কলকাতা পুলিশের কর্তারা। গোয়েন্দা প্রধানের তরফেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

RELATED Articles