বড় দুঃসংবাদ! সাতসকালে এনআরএস হাসপাতালে আগুন, হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা রোগীদের, ছড়াল প্রবল আতঙ্ক

সকাল সকাল এল দুঃসংবাদ। কলকাতার সরকারি হাসপাতালে এনআরএসে লাগল আগুন। জানা গিয়েছে, ওই হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে দেখা গেল কালো ধোঁয়া। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ঠিক কী ঘটেছিল?

হাসপাতাল সূত্রে খবর, আজ, শনিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ এনআরএস হাসপাতালের কার্ডিও বিভাগের অপারেশন থিয়েটারে দেখতে পাওয়া যায় কালো ধোঁয়া। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।

তবে এই ঘটনার জেরে ততক্ষণে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হাসপাতাল থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আগুন কোনও ভয়াবহ রূপ নেই, তার আগেই তা নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে খবর। বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন রোগীরা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। কোনও হতাহতের খবর নেই।

RELATED Articles