ভয়াবহ আগুন শিয়ালদহ স্টেশনের কাছে। আগুন লেগে যায় স্টেশনে দাঁড়িয়ে থাকা কলকাতা পুলিশের গাড়িতে। দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়ি। ওই গাড়ির পাশে থাকা একটি বাইকেও আগুন ধরে যায় বলে খবর। প্রায় ১ ঘণ্টা ধরে জ্বলতে থাকে পুলিশের গাড়িটি। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে।
শিয়ালদহ স্টেশন ব্যস্ততম স্টেশন। প্রতিদিনের মতো শনিবারও আনাগোনা ছিল যাত্রীদের। নানান কাজে প্রচুর মানুষ যাতায়াত করছেন। এই অবস্থায় আচমকাই স্তম্ভিত হয়ে পড়ে সকলে। স্টেশন চত্বরে ভিড় জমে যায় রীতিমতো। কারণ স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা কলকাতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সেটি।
তবে শুধু ওই পুলিশের গাড়িটি তেই নয়, আগুন ধরে যায় পাশে থাকা আরও একটি বাইকেও। এলাকাবাসীর কথা অনুযায়ী, প্রায় ১ ঘণ্টা ধরে আগুন জ্বললেও দমকলের দেখা পাওয়া যায়নি। ঠিক কী থেকে আগুন ধরেছিল, তা অবশ্য এখনও জানা যায়নি। এদিকে, ব্যস্ততম দিনে আগুন লাগার ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে।
বলে রাখি, কিছুমাস আগেও শিয়ালদহ স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে। সেই সময় অফিস ফেরত সময়ে লেগেছিল আগুন। সেই সময়ও বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল আগুন লাগার ঘটনায়। জানা গিয়েছিল, স্টেশনের উত্তর শাখার ৪ নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের তারে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে সেই সময়।
সেই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলে এদিক-ওদিক ছুটতে থাকে। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেদিনের ঘটনার পর আজ ফের শিয়ালদহ স্টেশনে কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগে। এর জেরেও বেশ উত্তেজনা ছড়িয়েছে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!