আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আপাতত তিহার জেলেই রয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা সত্যেন্দ্র জৈন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বেশ গুরুতর। একাধিকবার তাঁর জামিনের আর্জি জানানো হলেও তা খারিজ হয়ে গিয়েছে।
কিন্তু যা মনে হচ্ছে, তিহার জেলে বেশ খোশ মেজাজে আরামেই রয়েছেন আপ মন্ত্রী। অন্তত বিজেপির দাবী এমনটাই। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে বিজেপির তরফে দাবী জানানো হয়েছে যে তিহার জেলের ভিতরেই সত্যেন্দ্র জৈনকে ভিআইপি পরিষেবা দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ পেশাদারি ম্যাসিওরকে দিয়ে ম্যাসাজ নিচ্ছেন মন্ত্রী (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪৭)।
উল্লেখ্য, কয়েকদিন আগেই তিহার জেলের সুপারিন্টেন্ডেন্ট অজিত কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি জেলবন্দি মন্ত্রীদের জন্য নিয়মিত ভিআইপি পরিষেবার ব্যবস্থা করছেন। এই নিয়ে ইতিমধ্যেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের তরফে একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
সেই অভিযোগের পরই সামনে এল এমন একটি ভিডিও যা একরকমের প্রমাণ বলা যেতে পারে। মন্ত্রী সত্যেন্দ্র জৈনের সেলে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার ফুটেজেই দেখা গিয়েছে যে বেশ আরাম করে শুয়ে ম্যাসাজ নিচ্ছেন তিনি।
https://twitter.com/Shehzad_Ind/status/1593814945472614400?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1593814945472614400%7Ctwgr%5E021f2ce6ab5521909b21bb092dfaccb0f81f5286%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Faap-minister-satyendar-jain-gets-massages-in-jail%2F
চলতি বছরের মে মাসে আর্থিক তছরুপ ও হাওয়ালা লেনদেনের মামলায় ইডি গ্রেফতার করে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। এরপর থেকেই তিনি তিহার জেলে রয়েছেন। তবে তিনি যে সেখানেও বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, তা কেউ আঁচ করতে পারে নি।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বেডে শুয়ে কিছু কাগজপত্র দেখছেন সত্যেন্দ্র জৈন। আর এক ব্যক্তি তার পায়ে, পিঠে, মাথায় ভালোভাবে ম্যাসাজ করে দিচ্ছেন। এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে।
বিজেপির তরফে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “জেলের ভিতর এরকম ভিআইপি পরিষেবা! কেজরীওয়াল এই মন্ত্রীর হয়েও কথা বলবেন নাকি! এটাই আপের আসল চেহারা”। তবে আম আদমি পার্টির তরফে এই অভিযোগ উড়িয়ে একে ভিত্তিহীন বলে দাবী করা হয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার