খেলতে খেলতে খুন! তাস খেলার মাঝেই শুরু হয় বচসা, মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুন করল যুবক

খেলায় খেলায় খুন! বাগুইআটিতে তাস খেলাকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল ছোটকা নামে এক যুবকের বিরুদ্ধে। মৃতের নাম স্বপন রাজবংশী। খুনের তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিস। মূল অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হবে।

বাগুইআটির অর্জুনপুর এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন মৃত স্বপন রাজবংশী। বয়স ৫২ বছর। পেশায় একজন মাছ বিক্রেতা। সূত্রের খবর, স্বপন রাজবংশী রবিবার সন্ধ্যাবেলা পল্লী উন্নয়ন ক্লাবের সামনে তাস খেলছিলেন। এরপরই বেধে যায় গন্ডগোল। প্রথমে ঝামেলা শুরু হয় তারপর তা মারামারিতে পৌঁছায়। ছোটকা নামের ওই যুবক প্রথমকে স্বপনবাবুকে মারে তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে। সঙ্গে সঙ্গে তাঁকে দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতে হাসপাতালের সামনে চরম উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর জানা গেছে টাকা-পয়সা সংক্রান্ত সমস্যার জেরেই এই খুন হয়েছে। পাশাপাশি ছোটকার বিরুদ্ধে আরও অভিযোগ যে মৃতের ছেলেকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া স্বপনবাবুর পরিবারের বক্তব্য, তাঁর সঙ্গে কারোও কোনও শত্রুতা ছিল না। তাই টাকা নিয়েই কোনো সমস্যার চলতে হয়তো তাঁকে খুন করেছে অভিযুক্ত।

RELATED Articles

Leave a Comment