ভারতের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন শোয়েব আখতার

মাঠে ভারতের বিরুদ্ধে যেমন খেলেছেন তিনি তেমনি বন্দুক হাতে কার্গিল যুদ্ধের ময়দানে শহিদও হতে চেয়েছিলেন। আর সেই কারণে দু’বার কাউন্টি ক্রিকেট খেলার বড় প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। পাক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছাই প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

প্রাক্তন তারকার দাবি, ১৯৯৯-এর মে থেকে জুলাই পর্যন্ত চলা কার্গিল যুদ্ধে তিনি দেশের হয়ে শহিদ হতে চেয়েছিলেন। আর সেই জন্যই নটিংহ্যামশায়ারের ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের চুক্তি অনায়াসে ত্যাগ করেন তিনি। তবে শুধু ওই বছরেই নয় একই কারণে আখতার ২০০২ সালে আরও একটি কাউন্টি খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

শোয়েবের বক্তব্য, ‘আমার কাছে ১৯৯৯ এর নটিংহ্যামের ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ডের কাউন্টি খেলার প্রস্তাব ছিল। পরের বছর ২০০২ সালেও আমি আরও একটা বড় প্রস্তাব পাই। কিন্তু তখন দেশে কার্গিল যুদ্ধ চলছিল, তাই আমি দু’টি প্রস্তাবই প্রত্যাখ্যান করি। আমি তখন দেশের হয়ে লড়তে চেয়েছিলাম।’

শোয়েব আরও বলেন, ‘আমি লাহোরের উপকণ্ঠে দাঁড়িয়ে ছিলাম। সেইসময় একজন জেনারেল আমাকে দেখে জিজ্ঞাসা করেছিলেন, অমি সেইসময় সেখানে কী করছি। আমি বলি, যুদ্ধ শুরু হতে চলেছে এবং আমিও আপনাদের সঙ্গে মরব। আমি দু’বার এই কারণেই কাউন্টি প্রস্তাবও ফিরিয়েছি। সেটা শুনে ওরা একটু অবাকও হয়েছিল। যদিও আমার তাতে বিশেষ ভ্রূক্ষেপ ছিল না। এরপর আমি কাশ্মীরে আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি এবং বলি আমিও তাদের সঙ্গে লড়াইতে সামিল হতে চাই।’

RELATED Articles

Leave a Comment