Kolkata : এক সেকেন্ড দেরি হলে লাশে ভরে যেত শহর! সরকারি বাস আছড়ে পড়ল রাস্তায়, ভয়াবহ দৃশ্যে আঁতকে উঠল কলকাতা!

ছুটির দিনের সকাল মানেই অনেকের কাছে নিরিবিলি এক সময়। না অফিস, না স্কুল, না অতিরিক্ত যানজট—সব মিলিয়ে শহর যেন একটু নিঃশব্দে নিঃশ্বাস নেয়। বিশেষ করে সরকারি ছুটির দিনে কলকাতার ব্যস্ত রাস্তাগুলোও যেন শান্ত হয়ে যায়। এমন দিনে শহরের মানুষ হাঁটতে বেরোয়, বন্ধুর সঙ্গে দেখা করে, আবার কেউ কেউ পরিবারের সঙ্গে সময় কাটায়। কিন্তু এই সোমবার সকালটা অন্যরকম হয়ে উঠল, যখন ছুটির শান্ত সকাল আচমকা চেঁচামেচি আর আতঙ্কের শব্দে কেঁপে উঠল।

কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় যাঁরা সোমবার সকালে হাজির ছিলেন, তাঁদের অনেকেই এখনও ঘাবড়ে আছেন। রাস্তার মাঝখানে বাস উঠে গেলে যা হয়—আচমকা রাস্তায় যান চলাচল বন্ধ, হর্নের শব্দ, আতঙ্কে ছোটাছুটি, মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত জনতা—সব মিলিয়ে যেন সিনেমার দৃশ্য। কেউ ভাবেননি এমন দৃশ্য দেখবেন, তাও আবার সকাল সকাল।

সোমবার (১৪ এপ্রিল, ২০২৫), সকালবেলা এই ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের কাছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাওড়া থেকে যাদবপুরগামী একটি সরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানের ডিভাইডারে উঠে পড়ে। বাসটির সামনের দু’টি চাকা কার্যত শূন্যে ঝুলতে থাকে! এই দৃশ্য দেখে উপস্থিত পথচারীরা প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে ব্যাপারটি বোঝার পর চিৎকার শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই বাসটি আরও একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। ফলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যদিও ঠিক কী কারণে বাসটি ডিভাইডারে উঠে গেল—তা এখনও স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, রেষারেষির জেরে এই ঘটনা ঘটেছে, আবার কেউ বলছেন যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, বাসটির সামনের অংশ ডিভাইডার টপকে রেলিংয়ের গায়ে উঠে গিয়েছে। ফলে সামনের দু’চাকা কার্যত শূন্যে ঝুলছে। পরবর্তীতে ডিভাইডারের কিছু অংশ কেটে বাসটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। চালকের গাফিলতি, রেষারেষি, না যান্ত্রিক ত্রুটি—সব দিকই খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ Siliguri violence : ভোরবেলা ঘুম ভাঙল পাথরের শব্দে! শিলিগুড়িতে সাম্প্রদায়িক উত্তেজনা, পুলিশের কাঁদানে গ্যাসে থামল রণক্ষেত্র

সৌভাগ্যের বিষয়, এই সোমবারটি ছিল আম্বেদকরের জন্মজয়ন্তীর কারণে সরকারি ছুটি। ফলে রাস্তায় এবং বাসে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। তাই বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসের ভিতরে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এ ঘটনায় প্রশাসনের তরফে রাস্তায় সরকারি বাসের রেষারেষি এবং নিরাপত্তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর