হাইকোর্টের নির্দেশ অমান্য করে কালীঘাটেই বেআইনি নির্মাণ, মামলা দায়ের প্রধান বিচারপতির এজলাসে, এবার কী হবে?

শহরে বেআইনি নির্মাণ নিয়ে যখন রাজ্য সরকার কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকেই এল বেআইনি নির্মাণের অভিযোগ। হাইকোর্টের নির্দেশকে অমান্য করে চলছিল বেআইনি নির্মাণ। এবার এই নিয়ে মামলা গেল হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে।

কালীঘাটে ট্রাম লাইন বুজিয়ে তৈরি করা হচ্ছিল রাস্তা। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল বেআইনি নির্মাণ নিয়ে। কিন্তু তা উপেক্ষা করেই ট্রাম লাইন বুজিয়ে কীভাবে রাস্তা তৈরি হচ্ছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার এই বিষয়ে ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে ডিভিশন বেঞ্চে দায়ের করা হল মামলা।   

উল্লেখ্য, হেরিটেজ তকমা পেয়েছে কলকাতার ট্রাম। কিন্তু সেই ট্রামকেই শহর থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।

কিন্তু তা সত্ত্বেও কালীঘাটে ট্রাম লাইন বুজিয়ে রাস্তা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী। এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই আবেদনে সায় দিয়েছে বলে খবর।

এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই ট্রাম নিয়ে সরকারের কী সিদ্ধান্ত, গত জুলাই মাসে তা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের শীর্ষ নেতৃত্বরা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছিলেন যে কলকাতা থেকে তুলে দেওয়া হবে ট্রাম। একটি মাত্র রুটেই চলবে ট্রাম তাও আবার জয় রাইউ হিসেবে। রাজ্য সরকারের পরিবহণ দফতরের তরফে হলফনামা দিয়ে ইকোর্টে ট্রাম নিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল সেই সময়।

আরও অন্যান্য খবর