‘যারা বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে, তারাই তৃণমূল…’, রাজ্যের শাসকদল ও মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের

Dilip Ghosh Attacked Mamata Banerjee: বাংলাদেশে হিংসা এখনও থামছে না। গত সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই গণভবনের দখল নেয় জনতা। লুটপাট করা হয় হাসিনার বাসভবনে। এরপর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের খবর উঠে আসছে। কোথাও জ্বালানো হচ্ছে হিন্দুদের বাড়ি, কোথাও খুন করা হচ্ছে সংখ্যালঘুদের। এবার এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্যের শাসক দল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh Attacked Mamata Banerjee)

ঠিক কী বলেছেন দিলীপ (Dilip Ghosh Attacked Mamata Banerjee)?

আজ, বুধবার দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় দিলীপ (Dilip Ghosh Attacked Mamata Banerjee) বলেন, “কোনও ইসলামিক দেশে গণতন্ত্র সফল হয় না, এটা তার প্রমাণ। কিছু গণ্ডগোল হলেই ওখানে হিন্দুদের ওপরে অত্যাচার হয়। তারা পালিয়ে আসেন। আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না। কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে”।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজেপি নেতা (Dilip Ghosh Attacked Mamata Banerjee)। তাঁর কথায়, “যারা সমাজ বিরোধী তারা কোনও দলের নয়। না হলে তারা কী করে সংসদ ভবন লুট করতে পারে? প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? সেগুলো তো সব দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএএ পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল। বাড়ি ঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই, যারা ওখান থেকে এখানে এসে ঢুকেছে, একুশে নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করেছিল, দোকান লুট করেছিল, আগুন জ্বালিয়েছিল, মহিলাদের উপর অত্যাচার করেছিল। এরা এখন তৃণমূল পার্টিকেও দখল করে নিচ্ছে”।

এরপরই মমতাকে কটাক্ষ করে দিলীপের উবাচ, “মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন, এরা তো আমার পক্ষেই আছে। তাই মুখ বন্ধ করে আছেন। ওখানকার হিন্দুদের হয়ে কথা বলছেন না। কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যে দিন বাঘের পিঠ থেকে নামবেন, ওনার ঘাড় মটকাবে ওরা। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন তৃণমূল দেখে রাখে। তারা পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না” (Dilip Ghosh Attacked Mamata Banerjee)

বলে রাখি, শেখ হাসিনা যেদিন দেশ ছাড়েন, বাংলাদেশের সেই পরিস্থিতির আঁচ পড়ে এপার বাংলাতেও। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়ে বলেছিলেন যাতে কেউ কোনও বিতর্কমূলক মন্তব্য বা গুজব না ছড়ান। বিজেপি নেতাদের বিশেষ করে সতর্ক করেছিলেন তিনি। আর তা নিয়েও মমতাকে কটাক্ষ করেছিলেন দিলীপ (Dilip Ghosh Attacked Mamata Banerjee)

গতকাল, মঙ্গলবারই এই প্রসঙ্গে দিলীপ বলেছিলেন, “আপনি শুধু যখন যা খুশি তাই বলতে পারেন? আমরা বলতে পারি না? এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে? কমিউনিস্ট পার্টির লোকেরা ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল, তারাও বলছে এব্যাপারে কিছু বলা চলবে না। কেন? আপনারা রাজনীতির রুটি সেঁকে নেবেন, আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন সব বন্ধ” (Dilip Ghosh Attacked Mamata Banerjee)?

আরও অন্যান্য খবর