আরও জটিলতায় পার্থ! তদন্তের মাঝেই পার্থর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই

রাজ্যে প্রাথমিকে নিয়োগ মামলায় (Primary Recruitment Case In Bengal) আরও জটিল পরিস্থিতিতে পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। পার্থর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। এদিন শুক্রবার দুপুর তিনটে নাগাদ এই মামলার অভিযুক্ত পার্থ ও বাকি দুইজন অয়ন শীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া হয় চার্জশিট। এই চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

পার্থর বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর!

ইতিমধ্যে সিবিআই সূত্রে খবর, তিন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে। আর তার উল্লেখ রয়েছে চার্জশিটে। আর অন্য দিকে, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় পার্থ-সহ সব মিলিয়ে মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছেও বিচার ভবনে। এরপর বৃহস্পতির পরে শুক্রবারও শুনানি রয়েছে আদালতে। আদালতগুলিতে এখন শীতের ছুটি চললেও পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার বিশেষ আদালত বসেছিল কলকাতা এর বিচার ভবনে।

আর ইতিমধ্যেই পার্থ ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা করেছেন। বিধি মোতাবেক, জানা যায়, যাঁরা এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি আগে জানাবেন, তাঁদের জন্য চার্জ গঠনের শুনানি হবে আগে। এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট এগারো জন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আদালতে।

এর মধ্যে বৃহস্পতিবার দিন চার্জ গঠনের শুনানি তে আদালতে গিয়ে ইডি দাবি করে যে, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র সঙ্গে যোগ স্পষ্ট পার্থ, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের। এছাড়াও, কালীঘাটের কাকু এবং পার্থের মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে বলেও দাবি ইডি।

আরও পড়ুনঃ শ্বশুরের ভরণ-পোষণে বাধ্য নয় বউমা, কলকাতা হাইকোর্টের বিরাট রায়

আবার, ইডির মামলায় সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়ে গিয়েছে পার্থের। আবার সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কে। এদিকে, ইডির মামলায় জামিন পেলেও কিন্তু সিবিআইয়ের মামলা থেকে অব্যাহতি পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এর কয়েক দিন আগেই এই মামলায় হাই কোর্ট পার্থের জামিন আর্জি খারিজ করে।

RELATED Articles