স্বাধীনতা দিবস উদযাপন করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর “ফ্রীডম অফার “-এর সাথে

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold and Diamonds) তাঁর গ্রাহকের জন্য নিয়ে এলো নতুন “ফ্রিডম কালেকশন” এবং লিমিটেড এডিশন “ঝুমকা কালেকশন”। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব ভারতের বৃহত্তম জুয়েলারী রিটেল চেন সেনকো গোল্ড নিয়ে এলো “ফ্রীডম কালেকশন “।

স্বাধীনতা দিবস উদযাপন করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর "ফ্রীডম অফার "-এর সাথে

যেখানে সোনা এবং হীরার তৈরি গহনার নতুন নতুন ডিজাইনের এক অনন্য কালেকশন রয়েছে।

স্বাধীনতা দিবস উদযাপন করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর "ফ্রীডম অফার "-এর সাথে

সম্প্রতি বিদ্যা বালান অভিনীত শকুন্ততলা দেবী সিনেমার সাথে সংযুক্ত হয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস অনেক সুনিপুণ হাতের কাজের নিদর্শন দিয়েছেন। এবার তাঁর মতো মেধাদের সম্মান জানাতে লিমিটেড এডিশন ঝুমকা কালেকশন লঞ্চ করলো সেনকো গোল্ড। এই সমস্ত সোনার ঝুমকা গুলিতে একদিকে যেমন পুরাণের সময়কার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে অন্যদিকে আধুনিক যুগের ছাপও রেখেছে সেনকো গোল্ড। এই লিমিটেড এডিশনের ঝুমকার মধ্যে রয়েছে, রাজকীয় ঘুঙ্গরু, সরু তারের তৈরী ঐতিহ্যবাহী সোনার ফুল ঝুমকা; লম্বা ভারতীয় কেজ ঝুমকা; ময়ূরপঙ্খী ঝুমকা এবং ইন্ডো ওয়েস্টার্ন আমব্রেলা ঝুমকা। এইসব সুক্ষ কারিগরির মধ্যে দিয়ে সেনকো গোল্ড তাদের সুবিখ্যাত কারীগরীকে সবার সামনে তুলে ধরেছেন।

স্বাধীনতা দিবস উদযাপন করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর "ফ্রীডম অফার "-এর সাথে

 

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এগজিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন, “স্বাধীনতা দিবস ভারতীয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই বিশেষ দিনটি উদযাপনের জন্য আমরা আমাদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছি, বিশেষ “ফ্রীডম অফার”। যেখানে সোনা, প্ল্যাটিনাম এবং ডায়মন্ডের মতো গহনার বিশাল সম্ভার রয়েছে।” আর এই অফার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী শুভঙ্করবাবু।

স্বাধীনতা দিবস উদযাপন করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর "ফ্রীডম অফার "-এর সাথে

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শোরুম এবং অনলাইন এ এই নতুন অফারটি চলবে ৩১শে আগস্ট, ২০২০ পর্যন্ত। এছাড়া এই অফারের আওতায় ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়। দেখে নিন সেগুলি,

• হীরার গহনা মেকিং চার্জে ফ্ল্যাট ১০০% ছাড়
• সোনার গহনা মেকিং চার্জে ফ্ল্যাট ২৫% ছাড়
• পুরানো সোনার এক্সচেঞ্জে 0% ডিডাকশন
• প্ল্যাটিনাম মেকিং চার্জে ২৫% ছাড়
• সিলভার এর মেকিং চার্জ ও গসিপ আইটেমগুলিতে ২০% ছাড়
• গ্রহরত্নে ১৫% ছাড়

RELATED Articles

Leave a Comment