দাপুটে জয়ে সেমিফাইনালে বায়ার্ন: দর্পচূর্ণ মেসির বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের জয়ই সবাই আশা করেছিল, তবে এতটা দাপুটে জয় এবং একপেশে খেলা মনে হয় অনেকেই আশা করেনি। শুক্রবার লিসবনের এস্তাদিও দা লুজ-এ বার্সেলোনাকে ৮-২ ব্যবধানে পরাজিত করার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যায়ে পৌঁছালো বায়ার্ন। ৩১ মিনিটের মধ্যেই চার গোল খেয়ে গিয়েছিল বার্সা।

বায়ার্নের কাছে বিধ্বস্ত মেসির বার্সেলোনা। থমাস মুলার ও ফিলিপে কুটিনহো বায়ার্নের হয়ে দুটি করে গোল করেন। মাত্র ৪ মিনিটের মাথায়ই গোল করেন মুলার। এরপর বার্সেলোনার হয়েই আত্মঘাতী গোল দেন বায়ার্নের ডেভিড আলাবা। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজ কিছুটা হলেও বার্সার সম্মান রক্ষা করেন। খেলার শেষ মুহুর্তে বায়ার্নের হয়ে রবার্ট লেওয়ানডস্কি একটি এবং কুটিনহো দুটি গোল করে ফের একপেশে করে দেয় বার্সেলোনাকে।

এদিন বার্সার রাজা মেসিকে ম্যাচে যেন খুঁজেই পাওয়া গেল না। হ্যাঁ, ঠিক এতটাই দাপুটে খেলেছে বায়ার্ন। মেসির মতোই এদিন চোখে পড়ল না বার্সেলোনার ডিফেন্স। একা মেসি বার্সাকে টেনে নিয়ে যেতে সক্ষম হলেও সেটা প্রতি ম্যাচ সম্ভব নয়, তাও আবার বায়ার্ন-এর মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। এর আগেও এই দল নিয়ে লা লিগা জিততে ব্যর্থ হয়েছে মেসির বার্সা। এবারও লজ্জার হার স্বীকার করে মাঠ ছাড়তে হল বার্সেলোনাকে।

RELATED Articles

Leave a Comment