নূন্যতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস! চাকরি, বিজ্ঞপ্তি জারি ভারতীয় ডাকবিভাগের! দেখে নিন-

করোনার বাজারে সুখবর নিয়ে এলো ভারতীয় ডাকবিভাগ। অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ করলেই মিলবে চাকরি। এই মর্মে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ (Indian post)। আবেদন করতে হলে ৩রা নভেম্বর বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার জন্য বয়সের সীমা ১৮ থেকে ৩০ বছর।

যুবক- যুবতী উভয়ই আবেদন করতে পারবেন‌। এসসি, এসটি, ওবিসি-এর ক্ষেত্রে বয়েসে রয়েছে বিশেষ ছাড়। যে নির্দিষ্ট পদটির জন্য আবেদন গ্রাহ্য করা হবে তার হল প্রশিক্ষিত কারিগর বা স্কিলড আর্টিসন। এই চাকরি পেলেই পোস্টিং মিলবে কলকাতায়।

মোট শূন্য আসন রয়েছে ১৯ টি । এর মধ্যে সব চেয়ে বেশি সংখ্যায় রয়েছে মোটর ভেইকেল মেকানিক ৮ টি। মোটর ভেইকেল ইলেকট্রিক ৪ টি। তবে মোটর ভেইকেলস এর মেকানিক পদে আবেদনের জন্য সংস্লিষ্ট চাকরি পার্থীর হেভি ভেইকেলস এর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

RELATED Articles

Leave a Comment