বাংলায় টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে বললেন রাজ্যপাল। এখনই দেখুন

কলকাতা পুরসভায় প্রশাসক হিসাবে ফিরহাদ হাকিমকে নিয়োগ করা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্য সরকারের মধ্যে। রাজ্য বলছে, রাজ্যপালের নির্দেশ মেনে এই পরিবর্তন হয়েছে, এদিকে রাজ্যপাল আজ সকালেই বোমা ফাটিয়েছেন, মিডিয়ার কাছে রাজ্য সরকারের নোটিশ গিয়েছে, তাঁর কাছে এই সংক্রান্ত কোনো নোটিশ আসেইনি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠিও দিয়েছেন ও টুইটও করেছেন। এই নিয়ে চলছে চাপানউতোর। এরমধ্যেই আজ বৃহস্পতিবার বিকালবেলায় রাজ্যপাল আরেকটি টুইট করে আগুনে ঘি ঢেলে দেন।

এই টুইটটি তিনি ইংরাজির সঙ্গে বাংলা ভাষাতেও করেন। টুইটটি কী তা পড়ে নিন,


এই টুইটের পরেই হইচই বেঁধে যায় রাজনৈতিক মহলে। শাসকদলের অনুগামী ছাড়াও আরও অনেক সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করেন, রাজ্যের এই করোনা পরিস্থিতিতে তিনি এই বিষয়ে এত জলঘোলা কেন করছেন?

মুখ্যমন্ত্রীর কী কর্তব্য সেটা মুখ্যমন্ত্রীকে ঠিক করতে দেওয়ার কথাও বলেছেন অনেকে। সাথে অনেকেই রাজ্য প্রশাসনের নিন্দাও করেন। কিন্তু এই করোনা পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে রাজ্যের এই সংঘাতের কোথায় ইতি হবে তারই দিন গুনছেন রাজ্যবাসী।

আরও অন্যান্য খবর