বাংলায় চালু মদের অনলাইন বুকিং, হোম ডেলিভারি। এবার মদ চলে যাবে বাড়ির দোরগোড়ায়।

মদের দোকান গুলিতে জনসমাগম এড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন (ডাব্লুবিএসবিসিএল) অনলাইনে মদের বুকিং এবং সরবরাহের জন্য একটি ই-রিটেল পোর্টাল চালু করেছে।

ডাব্লুবিএসবিসিএল এর ওয়েবসাইট অনুসারে, যে কোনও ২১ বছরের ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি, মদ বাড়িতে ডেলিভারি পাওয়ার জন্য ওই নির্দিষ্ট পোর্টালে ক্রেতা হিসাবে নিবন্ধন করতে পারেন।

ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলির সামনে ভিড় যাতে কমানো যায় তাই ডাব্লুবিএসবিসিএল মদের অনলাইনে বুকিং এবং হোম ডেলিভারির জন্য ই-রিটেল চালু করছে।”

আগে আগ্রহী ক্রেতাদের নিজের নাম, বিশদে ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল ওই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। এরপর বুক করলেই মদ চলে যাবে বাড়ির দোরগোড়ায়।

এর আগে, ছত্তিশগড় ও পাঞ্জাবের মতো কয়েকটি রাজ্য কিছু শর্তে নিজ নিজ রাজ্যে বাড়িতে মদ সরবরাহের অনুমতি দিয়েছিল।

বেহাল অর্থনীতিতে হাল ধরেছে মদ ব্যবসা। কিন্তু যেভাবে মদ কেনার জন্য লম্বা লাইন দিয়ে দোকানের সামনে ভিড় করছে মানুষ তাতে করে সামাজিক দূরত্ব মেনে চলা তো প্রায় লাটে উঠেছে। বেড়েছে সংক্রমণের আশঙ্কাও। কিন্তু এদিকে মদের দোকান বন্ধ রাখা যাবে না কারণ এই টালমাটাল অর্থনীতিতে মাত্র কয়েক ঘন্টার জন্য মদের দোকান খুলেই ভারতবর্ষের প্রায় বেশিরভাগ রাজ্যই মোটা টাকা রাজস্ব আদায় করে ফেলেছে।

তাই এবার সবদিক বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার মদের হোম ডেলিভারির জন্য ই-রিটেল প্ল্যাটফর্ম চালু করছে।

RELATED Articles

Leave a Comment