‘একজন ক্যানসার আক্রান্ত রাস্তায় বসে, আর আমি চেয়ারে’, এই ঘটনা কোনওভাবেই মেনে নিতে পারেন নি, সাক্ষাৎকারে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়

গত সোমবার এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Avijit Ganguly)। এই সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজ্যের নিয়োগ দুর্নীতি-সহ (corruption) নানান বিষয় নিয়ে কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর সেই সাক্ষাৎকার নিয়ে বেশ বিতর্কের সৃষ্টিও হয়েছে। তবে সবকিছুকে দূরে রেখে বিচারপতির এই সাক্ষাৎকার মন কেড়েছে সকলের।

বিগত ১০ মাসে ১০টি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কারোর কাছে তিনি সাধারণ মানুষের বিচারপতি, তো কারোর কাছে তিনি ভগবান। পুজোর আগে ১৮৭ জন চাকরিপ্রার্থীকে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর এই সাক্ষাৎকারে তিনি কথা বলেন ক্যানসার আক্রান্ত সোমা দাসের বিষয়েও ।

উল্লেখ্য, সোমা দাস একজন ক্যান্সার আক্রান্ত। একজন যোগ্য এসএসসি পরীক্ষার্থী তিনি। কিন্তু স্কুল সার্ভিস কমিশন দুর্নীতির জেরে গত চার বছর ধরে তিনি চাকরি পান নি। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে বলেন, “এক ক্যানসার আক্রান্ত রাস্তায় বসে আন্দোলন করছে, আর আমি বসে আছি চেয়ারে”।

সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে সোমা দাসের বিষয়টি জানার পর তিনি খুবই স্পর্শকাতর হয়ে পড়েছিলেন। তিনি সোমা দাসকে ডেকে বলেছিলেন যে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দেবেন। কিন্তু সেই সময় সোমা জানান যে তিনি শিক্ষকতাই করত চান।

এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশাসনের উচ্চস্তরে এই ব্যাপারটি জানান ও একটু ভেবে দেখার জন্য অনুরোধও করেন। এরপর স্কুল শিক্ষা দফতর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সোমা দাস শেষ পর্যন্ত চাকরি পেয়েছিলেন। স্কুলে শিক্ষকতার চাকরি পাওয়ার পর প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছিলেন ক্যানসার আক্রান্ত সোমা।

RELATED Articles