শুভেন্দু সরকারের আমলে বড় সাফল্য! কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা উধাওয়ের নেপথ্যে লুকিয়ে থাকা সেই রহস্যময় মুখ কে? এক বছর পর কি অবশেষে সামনে আসতে চলেছে পুরো চ*ক্রের আসল গল্প?

সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় দীর্ঘ এক বছর পর গুরুত্বপূর্ণ সাফল্য পেল তদন্তকারী সংস্থা। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই মামলায় একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মোকুলেশর রেজা। অসমের রাঙাপানি এলাকা থেকে তাকে আটক করে কলকাতায় আনা হয়েছে।

ঘটনাটি ২০২৫ সালের নভেম্বর মাসের। অভিযোগ, এক ব্যক্তি আইনজীবীর পরিচয় দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাইকোর্ট শাখায় প্রবেশ করেন। এরপর কৌশলে সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। তারপর ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে মোট ৫৬ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

তদন্তে উঠে এসেছে, প্রতারণার মাধ্যমে তোলা টাকার বড় অংশ দিয়ে সোনা কেনা হয়েছিল। সেই সোনার খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশা, এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

এই ঘটনার পরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সাংসদের অ্যাকাউন্টে পুরো অর্থ ফেরত দিয়েছিল। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ব্যাঙ্কের তরফ থেকেই তাঁর অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি মনে করেছিলেন, তিনি সাংসদ বলেই এত দ্রুত টাকা ফিরে পেয়েছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে একইভাবে অর্থ ফেরত পাওয়া এত সহজ নাও হতে পারে বলেও মন্তব্য করেছিলেন।

আরও পড়ুনঃ গ্রেফ*তারের পর জাহাঙ্গির খানের সঙ্গে আসলে কী হয়েছিল? কোমরে দড়ি বেঁধে ঘোরানোর অভি*যোগে সরব আদালত, মানবাধিকার প্রশ্নে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণে নতুন করে বাড়ল কোন জল্পনা?

ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ। সাধারণ মানুষের ব্যাঙ্কিং নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং এমন প্রতারণা রুখতে আরও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। এক বছর পর মূল অভিযুক্তের গ্রেফতারিতে তদন্তে নতুন গতি এল বলে মনে করছে পুলিশ। এখন তদন্তের মূল লক্ষ্য প্রতারণার পুরো চক্র এবং টাকা দিয়ে কেনা সম্পত্তির হদিস উদ্ধার করা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর