Best fried item spots in Kolkata: বাঙালি খাদ্যরসিক মানুষ। বর্ষার দিনের বিকেলবেলা হোক বা তীব্র গরমে ঘেমে নেয়ে খেতে যাওয়া হোক, খাওয়া ছাড়তে বাঙালি মোটেই রাজি নয়। দুপুরে রাতের খাবারের পাশাপাশি সকাল বেলার জলখাবার বা বিকেলের জলখাবারে বিশেষ নজর থাকে বাঙালিদের। অনেকেই বিকেলে চায়ের সাথে চপ (fried item) খেতে ভীষণ পছন্দ করেন। তবে সে নিরামিষ ভেজিটেবল চপ হোক কিংবা মাছ-মাংসের বিভিন্ন রকম চপ। আজ কলকাতার অলিতে গলিতে স্থাপিত হয়েছে বহু ছোটখাটো চপের দোকান (Best fried item spots in Kolkata)। বাঙালি ভাজাভুজি একটু বেশি পছন্দ করে। সে ডালের সাথে মচমচে আলু ভাজা হোক কিংবা শেষপাতে চাটনির সাথে পাঁপড়। আবার সকালের জলখাবারে লুচি, কচুরি আর বিকেলে গরম চপ (fried item)।
এখন অনেকেই শরীরের কথা ভাবে এসব খাবার নিজেদের প্রতিদিনের রুটিন থেকে বাদ দিয়েছেন, তবে মন কি চায় না। সবকিছু বাদ দিয়ে দিলেও বিকেলে চপের স্বাদ ভুলতে পারা যায় না। চায়ের সাথে টা বেশিরভাগেরই পছন্দের। কলকাতার বহু বিখ্যাত পুরনো দোকান রয়েছে যেগুলিতে আজও চপের (Fried item) স্বাদ পুরনো দিনের মতো। আবার এমন অনেক দোকান রয়েছে যারা আধুনিকতার খেয়াল রেখে মাছ মাংসের চপের বিস্তর সম্ভার করেছেন (Best fried item spots in Kolkata)। কলকাতাবাসীকে তেলেভাজা চপে মুগ্ধ করে ফেলেছেন তারা।
ভালো চপের দোকানের কথা বলতে হলে প্রথমেই দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতার মধ্যে একটি বিবাদ তৈরি হয় (Best fried item spots in Kolkata)। পুরনো আমলের যে সকল চপের দোকানগুলি বেশ বিখ্যাত তার বেশিরভাগটাই উত্তর কলকাতাতে। তবে পিছিয়ে থাকেনি দক্ষিণ কলকাতা, তাদের এলাকাতেও বেশ কিছু নামী চপের (Fried item) প্রতিষ্ঠান তারা তৈরি করে ফেলেছেন। যেসব দোকানের চপের স্বাদে আপনার জিভ থেকে জল ঝড়বে। দোকানের সামনে দিয়ে গেলে টুক করে একবার কিনে ফেলতে পারেন। বেশিরভাগ চপের দোকানগুলোতেই বেশ ভিড় দেখা যায়, তবে তাদের চপের স্বাদ অতুলনীয়। কলকাতার কোন কেবিনে বিখ্যাত প্রণ কাটলেট আবার কোথাও বিখ্যাত ফিস কবিরাজি। এমন অনেক নামিদামি দোকান রয়েছে যাদের বেস্ট সেলার এর মধ্যে রয়েছে চপের আইটেম।
আজ আমরা দক্ষিণ কলকাতার এমনই কিছু চপের আইটেমের কথা জানব যেগুলি সেই দোকানগুলিতে জনপ্রিয়। তর্কের খাতিরে অবশ্য এসব মাছ-মাংসের চপের (Fried item) সাথে উত্তর কলকাতার নিরামিষ চপগুলোর তুলনা কখনোই চলে না। তবে কাজের শেষে বা অফিস ফিরতি এসব দোকান থেকে চপ খেয়ে সারাদিনের চিন্তা দূর করতে পারবেন অনায়াসেই। আবার এসব সব বাড়িতে নিয়ে গিয়েও বাড়ির লোকেদের মন জয় করে নিতে পারবেন সহজে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে, বিভিন্ন রিলস, ছবি, ভিডিওর মাধ্যমে বহু চপের দোকানের লোভনীয় চপ আমরা দেখে থাকি। এমনই একজন ফুড ব্লগার তাদের সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত কিছু চপের দোকানের জনপ্রিয় কিছু আইটেমের কথা তুলে ধরেছেন, যেগুলি মাস্ট ট্রাই বলা চলে (Best fried item spots in Kolkata)।
আসুন দেখে নেওয়া যাক দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু চপের দোকানের জনপ্রিয় (Best fried item spots in Kolkata) আইটেম বা বেস্ট ফ্রায়েড আইটেম (Fried item) স্পট –
১. ভেটকি ফ্রেশ ফ্রাই ও মাটন কিমা দিয়ে এগ ডেভিল খেতে যেতে হবে কালীঘাট নিকটবর্তী ‘আপনজন’ দোকানে
২. ফিস বাটার ফ্রাই খেতে পারেন হাজরার ‘জে পি ফাস্ট ফুড সেন্টার’ থেকে
৩. জাম্বো চিকেন কবিরাজি খেতে হলে যেতে হবে ‘পূর্বানী’তে
৪. চিকেন কাটলেট ও ফিশ ফ্রাই খেতে হলে যেতে হবে গড়িয়াহাটের CAMPARI-তে
৫. প্রণ কবিরাজি খেতে হলে আসতে হবে ‘দিলরুবা কেবিনে’





