Monami Ghosh in different look: মনামী ঘোষ (Monami Ghosh) সব সময় তিনি তার পোশাক নিয়ে নতুনত্ব কিছু করতে পছন্দ করেন। তার রূপের যাদুতে মুগ্ধ টলিউড। এবার তাকে দেখা গেল সাদা শাড়ি পরনে। সাদা শাড়িতে কালো রং দিয়ে আঁকিবুকি। চাইনিজ কলারের কালো ব্লাউজ। আলগা বিনুনি, কপালে লাল টিপ। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এর টিজার লঞ্চের অনুষ্ঠানে এদিন এমনই রূপে ধরা দিলেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh in different look)। এই ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনামীকে।
স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি (Monami Ghosh) অভিনয় করছেন। পদাতিক সিনেমার টিজারে তার সাজ নিয়ে কথা বললেন সাক্ষাৎকারে। অভিনেত্রী জানান, “এই সাজের মধ্যে কিছুটা গীতা সেন রয়েছেন। কিছুটা মনামী ঘোষ নিজে। মনামী নিজেও এমন সাজে।”
সাক্ষাৎকার এই ছবি প্রসঙ্গেও বহু কথা তিনি বলেছেন। এই প্রথম সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করছেন মনামী ঘোষ (Monami Ghosh)। কেন গীতা সেন এর চরিত্রে মনামীকে বাছা হয়েছে এর উত্তরে অভিনেত্রী বলেছেন, “গীতা সেনের মুখের গড়ন গোল। চোখ-নাক (ফিচার্স) একটু অন্য রকম। সেই ধরন কার সঙ্গে মেলে, এমনই একজনকে সৃজিতদা খুঁজছিলেন। তখন সৃজিতদার এক জন সহকারী পরিচালক আমার নাম উল্লেখ করেন। আমার নামটা শুনে নাকি সৃজিতদা দু’হাত তুলে নাচতে শুরু করেছিলেন। সঙ্গে সঙ্গে আমায় ফোন করেন। আমি বলেছিলাম পরের দিন যাব। কিন্তু সৃজিতদা বললেন তখনই যেতে হবে। তার পর গিয়ে কথা হল” (Monami Ghosh in different look)।
এমন কোন চরিত্র এর আগে করার সুযোগ হয়নি মনামীর। গ্ল্যামারাস দুনিয়ার কুইন তিনি। তাকে এমন চরিত্রে দেখা যায়নি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মনামী (Monami Ghosh) বলেন, “আমায় মানুষ গ্ল্যামারাস চরিত্রেই বেশি দেখেছে। সেই ছাঁচটা ভেঙে এই চরিত্রে আমায় ভাবার পুরো কৃতিত্বই সৃজিতদার। তিনিই আমায় এই ভাবে ভাবতে পেরেছেন। সাধারণত, ব্যক্তিত্ব ও সাজের দিক থেকে গীতা সেনের মতো বাস্তবেও যাঁরা, পরিচালকের তাঁকেই বেছে নেওয়ার কথা। কিন্তু সৃজিতদা মুখের মিল দেখে আমায় ভেবেছেন” (Monami Ghosh in different look)।

মৃণাল সেনের বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে কতটা প্রস্তুতি নিতে হয়েছে মনামীকে (Monami Ghosh)। অভিনেত্রী বলেছেন, “সেই ভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। চরিত্রটি পাওয়ার ১৫ দিনের মধ্যেই শুটিং শুরু হয়। আসলে মানুষকে তৈরি থাকতে হয়। যাতে পরিচালক যা বলছেন, সেটা সহজেই বুঝে নেওয়া যায়। হয়তো সেই প্রস্তুতিটা আমার ছিল। সৃজিতদাও বুঝেছিলেন, আমার দ্বারা কাজটা হবে। গীতা সেনের অভিনীত ছবি দেখে ওঁর চলন, হাঁটাচলা রপ্ত করেছি (Monami Ghosh in different look)। ওঁর একটা ভিডিয়ো সাক্ষাৎকার রয়েছে। সেটা দেখেছি।”
মৃণাল সেনের বায়োপিক পদাতিক ছবিতে তার স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনামীকে (Monami Ghosh)। চরিত্রে অভিনয় করলেও মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের সঙ্গে তার কোন মিল খুঁজে পাননি। অভিনেত্রী বলেন, “গীতা সেনের সঙ্গে আমি নিজের কোনও মিল পাইনি। আমি বরং মৃণাল সেনের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি। কারণ, আমি এখন যে জায়গায় আছি, সেখানে থাকতে গেলে পরিবারকে পাশে দরকার হয়। আমার পরিবারের মানুষ আমায় সাহায্য করে এই জায়গায় থাকতে। আমি সেই অর্থে সব সময়ে পরিবারের পাশে থাকতে পারি না। আমার শিরদাঁড়া আমার পরিবার। আমার পরিবার, মা-বাবা হলেন গীতা সেনের মতো।”
সৃজিত মুখার্জী পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার প্রসঙ্গে মনামী (Monami Ghosh) বলেছেন, “চঞ্চলদা হলেন খুব সহজ মনের মাটির মানুষ। আমি যত জন অভিনেতার সঙ্গে এত দিন কাজ করেছি, তাঁদের মধ্যে সব চেয়ে সহজ মানুষ হলেন চঞ্চলদা।”





