আর কিছুদিন পরই শুরু হচ্ছে বইমেলা। বইমেলায় বইপ্রেমীদের ভিড় জমবে। বইমেলায় আসাযাওয়া করতে যাতে আমজনতার কোনও সমস্যা না হয়, সেই কারণে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী ১৮ থেকে ৩১ জানুয়ারি অর্থাৎ যতদিন বইমেলা চলবে, ততদিন ইস্ট-ওয়েস্ট শাখায় বাড়তি পরিষেবা দেওয়া হবে। চলবে অতিরিক্ত মেট্রো।
জানা গিয়েছে, এই সময়ের মধ্যে সোম থেকে শনিবার পর্যন্ত ১০৬টির বদলে ইস্ট-ওয়েস্ট শাখায় চলবে ১২০টি মেট্রো। পরিষেবা মিলবে ভোর ৬টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত। দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত ৯টা ১৯মিনিট পর্যন্ত মেট্রো মিলবে ১২ মিনিট অন্তর।
মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে সল্টলেক পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে। আর সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে।
রবিবারেও স্পেশ্যাল মেট্রো
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে যে এই বইমেলার দিনগুলিতে রবিবারও চলবে স্পেশ্যাল ট্রেন। এই রবিবারগুলিতে দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে শুরু হবে মেট্রো পরিষেবা আর শেষ পরিষেবা মিলবে রাত ১০টা পর্যন্ত। শিয়ালদহ থেকে এই রবিবারগুলিতে সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। অন্যদিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ মেট্রো মিলবে ৯টা ৪০ মিনিটে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার