ফের এক বড় বিপাকে পড়লেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)। রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, এমনই অনুমতি দিল বসিরহাট আদালত। আর এর ফলে বহিষ্কৃত তৃণমূল নেতা ফের নতুন করে কোনও বিপদে জড়াতে চলেছেন, তা বেশ স্পষ্ট।
আজ, শনিবার সকালে পাঁচ সদস্যের ইডির প্রতিনিধি দল পৌঁছন আদালতে। এদিন তাদের সঙ্গে ছিলেন ১ সিবিআই আধিকারিক ও আইনজীবীও। কী কারণে তারা শাহজাহানকে (Sheikh Shah Jahan) জেরা করতে চান ও এই বিষয়ে নানান নথি আদালতে জমা করেন তারা। এদিন আধিকারিকদের সঙ্গে স্ক্যানার, ল্যাপটপ, প্রিন্টার ছিল। ইডির আবেদনে সাড়া দেয় আদালত।
বলে রাখি, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের (Sheikh Shah Jahan) বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহজাহান। ৫৫ দিন পর তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে আদালতের নির্দেশে শাহজাহানকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। গতকাল, বৃহস্পতিবার সিবিআই হেফাজত শেষে শাহজাহানকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শাহজাহানের মামলার তদন্ত করতে গিয়ে তাঁর বিঘার পর বিঘা জমির হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালিতে জমি ও মাছের ভেড়ি দকজলের অভিযোগ রয়েছে শাহজাহানের (Sheikh Shah Jahan) বিরুদ্ধে। কলকাতাতেও বিপুল সম্পত্তি রয়েছে তাঁর। অভিযোগ, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে নানান অসামাজিক কার্যকলাপ করেছেন তিনি। শাহজাহানের (Sheikh Shah Jahan) প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই খবর। আর মামলাতেই শাহজাহানকে (Sheikh Shah Jahan) জেরা করতে চায় ইডি।
গতকাল, আদালতে সিবিআই দাবী করেছিল, সন্দেশখালিতে ইডির উপর যখন শাহজাহানের অনুগামীরা হামলা করে, সেই সময় বাড়িতেই ছিলেন শাহজাহান (Sheikh Shah Jahan)। তাঁর নেতৃত্বেই হামলা করা হয়েছিল তদন্তকারীদের উপর। অর্থাৎ ইডির উপর হামলার মূল চক্রী যে শাহজাহানই, তা ঠারে ঠারে আদালতকে বুঝিয়ে দেয় সিবিআই। এদিন সওয়াল-জবাবের পর শাহজাহানকে (Sheikh Shah Jahan) ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর আজ আবার ইডি আদালতের থেকে অনুমতি পেল শাহজাহানকে জেলে গিয়ে জেরা করার। সব মিলিয়ে বেশ বড় রকমের বিপদে যে পড়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা, তা বলাই বাহুল্য।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার